শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে স্মার্টফোন আনছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: নতুন একটি রেকর্ডের পাতায় নাম লেখালো তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে বিশ্বের প্রথম ডিভাইস আনছে ইনফিনিক্স।

দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়—কাজ, বিনোদন, ভ্রমণ, গেমিং ও কনটেন্ট তৈরির নির্ভরযোগ্য সঙ্গীও। ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের চাহিদাও বদলাচ্ছে, যেখানে প্রয়োজন হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, স্থিতিশীল পারফরম্যান্স এবং হাতে ধরার আরাম। এই পরিবর্তিত বাস্তবতায় নতুন নোট সিরিজের ফোন আনছে ব্র্যান্ডটি।

ইনফিনিক্স জানিয়েছে, আসন্ন এই নোট সিরিজের স্মার্টফোনটি হবে বিশ্বের প্রথম ডিভাইস, যেখানে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্ল্যাটফর্ম। শক্তিশালী পারফরম্যান্স ও কম বিদ্যুৎ খরচের সমন্বয়ে তৈরি এই চিপসেট দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি দক্ষতা বজায় রাখতে সহায়ক। গেমিং, ভিডিও স্ট্রিমিং কিংবা একাধিক অ্যাপ একসঙ্গে চালানোর সময়ও স্মুথ ও স্থিতিশীল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের কাছে এরইমধ্যে নতুন নোট সিরিজের ফোনটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।

নতুন ডিভাইসটির নকশায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবহারকারীর আরামের দিকে। এতে থাকছে থ্রিডি-কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে, যা হাতের স্বাভাবিক গড়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ডিজাইন করা। এতে দীর্ঘসময় ফোন ব্যবহারেও চোখের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। 

দীর্ঘসময় নিরবচ্ছিন্ন থাকতে ফোনটিতে দেয়া হয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের আল্ট্রা-স্লিম ব্যাটারি, যা ফোনের পাতলা ও হালকা নকশা বজায় রেখেই দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। মিডিয়াটেক ডানমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর থাকায় ব্যাটারি শক্তি ধরে রাখবে দীর্ঘ সময় পর্যন্ত।

বাংলাদেশের বাজারে নোট সিরিজের ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। স্টক থাকা সাপাক্ষে এটি চলতে থাকবে। আর আনুষ্ঠিানিক উন্মোচনের পর বাজারে পাওয়া যাবে ফোনটি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি