বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

ইউআইটিএস ও রবি বিডি-অ্যাপসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ইনোভেশন হাব (আইহাব) এবং বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা পিএলসি পরিচালিত দেশের একমাত্র জাতীয় অ্যাপ স্টোর রবি বিডি-অ্যাপস–এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং রবি মার্কেটিং ও মার্কেট অপারেশন বিভাগের কাস্টমার ভ্যালু সল্যুশনসের পরিচালক জনাব মানিক লাল দাস।

এই অংশীদারিত্বের মাধ্যমে দেশীয় ডেভেলপার, কনটেন্ট প্রোভাইডার ও উদীয়মান উদ্যোক্তাদের—এমনকি প্রোগ্রামিং দক্ষতা না থাকা ব্যক্তিদেরও—রবির নেটওয়ার্কভিত্তিক এপিআই ব্যবহার করে মোবাইল অ্যাপ তৈরি, হোস্টিং ও বাণিজ্যিকীকরণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ইউআইটিএস-এর পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসি পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাব (আইহাব)-এর ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. সাফায়েত হোসেন।

এ ছাড়া রবি ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক শামসুর রাজ্জাক, জেনারেল ম্যানেজার (ভ্যালু অ্যাডেড সার্ভিসেস); ফাতেমা নাশরাহ, ম্যানেজার (ভিএএস ও এনবি); মাহমুদা ইসলাম, সিনিয়র অ্যাসোসিয়েট (বিডি-অ্যাপস ও ডিজিটাল সার্ভিসেস); মিয়াকি-এর হেড অব ম্যানেজড সার্ভিসেস মো. আলতামিশ নাবিল, সিনিয়র ম্যানেজার শাহেদ সাদ উল্লাহ এবং রিজিওনাল লিড সুজাউর রহমান।

এই কৌশলগত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্প–একাডেমিয়া সংযোগ আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি