মঙ্গলবার, মে ২৬, ২০২৬
24 C
Dhaka

অনলাইন চলছে বিক্রয় আয়োজিত প্রপার্টি ফেয়ার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় গত মঙ্গলবার (২৯ অক্টোবর) শেরাটন ঢাকা হোটেলে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বারের মতো ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪, পাওয়ার্ড বাই প্রপার্টিগাইড’ চালু করেছে।

বিক্রয়-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইশিতা শারমিন, সল্টসাইড (বিক্রয়-এর প্যারেন্ট কোম্পানি) এর চিফ অপারেটিং অফিসার (সিওও) শাইফ মোহাম্মদ, বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস, বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন, প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি মামুর আহমেদ এবং বিক্রয়, প্রাইম ব্যাংক ও অন্যান্য পৃষ্ঠপোষক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৭ দিনের এই অনলাইন মেলায় বাংলাদেশের ৭টি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি অংশগ্রহণ করবে। ক্রেতারা মেলায় ১৮,০০০-এরও বেশি ফ্ল্যাট, জমি, এবং বাণিজ্যিক প্রপার্টি বা সম্পত্তিসহ ৫০টিরও বেশি বিশেষ প্রকল্প সম্পর্কে জানতে পারবেন। প্রপার্টি কেনার সুবিধার্থে গ্রাহকদের আকর্ষণীয় হোম লোন প্যাকেজও দিচ্ছে প্রাইম ব্যাংক।

মেলার একটি নির্দিষ্ট অনলাইন পেজে সকল প্রপার্টি তালিকাভুক্ত রয়েছে। এখানে ক্রেতারা ডেভেলপারদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের পছন্দের প্রপার্টি বুক করতে পারবেন। অনলাইন মেলা চলাকালীন গ্রাহকরা প্রাইম ব্যাংকের হোম লোনের বিশেষ অফারও গ্রহণ করতে পারবেন। মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে fair.propertyguide.com.bd অথবা bikroy.com/propertyfair এ ভিজিট করতে পারেন।

নাভানা রিয়েল এস্টেট লিমিটেড, কৃষিবিদ রিয়েল এস্টেট লিমিটেড, ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড, অঙ্গন ডেভেলপমেন্টস লিমিটেড, ভ্যাটিক লিমিটেড, অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড ও ফাহিম ট্রেড ইন্টারন্যাশনাল-এর মতো দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের প্রপার্টির নানা অফার নিয়ে এই অনলাইন মেলায় অংশগ্রহণ করেছে।

বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস বলেন, “সবারই নিজের একটি বাড়ির স্বপ্ন থাকে। টানা তৃতীয়বারের মতো বিক্রয় ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪, পাওয়ার্ড বাই প্রপার্টিগাইড’ আয়োজন করেছে, যেখানে ৭টি শীর্ষস্থানীয় ডেভেলপার এবং প্রপার্টিগাইড প্রদর্শিত এক্সক্লুসিভ প্রপার্টি রয়েছে। আমরা বিশ্বাস করি, এই মেলা ক্রেতাদের তাদের আদর্শ বাড়ি খুঁজে পেতে সাহায্য করবে এবং বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন গতি আনবে।”

বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “গ্রাহকদের সুবিধা ও সক্ষমতার প্রতি আগ্রহের প্রতিফলন হলো বাংলাদেশে অনলাইন ব্যবসার প্রবৃদ্ধি। এই বছর, এক্সক্লুসিভ প্রপার্টি প্রদর্শনের ক্ষেত্রে প্রপার্টিগাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মেলার মাধ্যমে, আমরা বিশ্বস্ত ডেভেলপারদের সঙ্গে ক্রেতাদের সংযুক্ত করতে চাই, যাতে তারা অনলাইনে সহজেই তাদের স্বপ্নের প্রপার্টি খুঁজে পান। আমরা দেশের সকল ক্রেতার আগ্রহোদ্দীপক অংশগ্রহণ আশা করছি।”

প্রাইম ব্যাংক-এর হেড অব লায়াবিলিটি মামুর আহমেদ বলেন, “বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মের গ্রাহকদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আমাদের বিশ্বাস, দেশের রিয়েল এস্টেট ও প্রপার্টি খাতের প্রবৃদ্ধিতে প্রপার্টি মেলার মতো এমন উদ্যোগগুলো ইতিবাচক প্রভাব ফেলবে। প্রাইম ব্যাংক সবসময়ই গ্রাহকদের সহজে সুযোগ-সুবিধা দেওয়ার ওপর গুরুত্ব দেয়। এই মেলার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য সহজ হোম লোনের সমাধান নিয়ে এসেছি, যা তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে। আমরা আশা করি, এই উদ্যোগটি সফল হবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি