মঙ্গলবার, জুন ৯, ২০২৬
28.5 C
Dhaka

বিক্রয় ও কৃষিবিদ প্রপার্টিজ-এর সমঝোতা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম এবং আবাসন খাতের জনপ্রিয় নাম কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড-এর মধ্যে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী কৃষিবিদ-এর আবাসন প্রকল্পের নির্মাণাধীন প্রজেক্টের ফ্ল্যাটগুলো বিক্রয় ডট কম ব্যবহারকারীরা সরাসরি বুকিং দিতে পারবেন। 

প্রকল্পগুলোতে থাকবে ১২০০ থেকে ১৫০০ স্কয়ার ফিট সাইজের ফ্ল্যাট। এছাড়াও এখানে আধুনিক জীবন যাপনের সব সুবিধা যেমনঃ বিনোদন, শপিং মল, সুইমিং পুল, খেলার মাঠ, কনভেনশন হল ও আনুষাঙ্গিক সুবিধাদি। শীঘ্রই কৃষিবিদ সিটি, কমলাপুর, বিরুলিয়া, এবং সাভার এলাকায় কৃষিবিদ ওয়েস্ট ভিউ আবাসন প্রকল্পের নির্মাণাধীন এক সুবিশাল কন্ডোমিনিয়াম প্রজেক্ট নিয়েও এই দুই পক্ষ একসাথে কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিক্রয় ডট কম-এর পক্ষ থেকে সিইও ঈশিতা শারমিন ও প্রপার্টি লিড মোঃ এমদাদুল হক মবিন, এবং কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এমডি আলমগীর উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের রিয়েল এস্টেট শিল্পের অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নাম কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড। বিগত ১৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় এটি বাংলাদেশের আবাসন শিল্পে একটি বহুল পরিচিত নাম। কৃষিবিদ গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান হলো যথাক্রমেঃ কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড। বর্তমানে কোম্পানি দুটি রাজধানী ঢাকা ও এর বাইরে আবাসিক জমি, কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, কন্ডোমিনিয়াম প্রকল্প, স্টুডিও অ্যাপার্টমেন্ট ইত্যাদি নির্মাণ করছে।

কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এমডি আলমগীর বলেন, “আমরা বিক্রয়-এর সাথে দীর্ঘ ৭ বছরের বেশি সময় ধরে কাজ করছি এবং বিক্রয় ও কৃষিবিদ-এর সম্পর্ক আমাদের বেশ উপভোগ্য। আমার বিশ্বাস বিক্রয় ডট কম-এর মাধ্যমে ক্রেতারা আমাদের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রজেক্ট থেকে তাদের পছন্দের ফ্ল্যাট খুঁজে নিতে পারবেন। আমি বিক্রয়-এর সফলতা এবং উত্তরোত্তর অগ্রণী ভূমিকা আশা করছি।”

বিক্রয় ডট কম-এর সিইও ঈশিতা শারমিন বলেন, “প্রপার্টি বিক্রয় ডট কম-এর অন্যতম জনপ্রিয় ক্যাটাগরি। বর্তমানে এই ক্যাটাগরিতে ১৯,০০০-এরও বেশি বিজ্ঞাপন এবং ২০০ জনেরও বেশি মেম্বার রয়েছেন যারা সারা দেশে ক্রেতাদের ফ্ল্যাট বিক্রয়, ফ্ল্যাট ভাড়া, বাণিজ্যিক সম্পত্তি ভাড়া, জমি ইত্যাদি সহ নানান ধরনের প্রপার্টি খুঁজে নিতে সাহায্য করছেন। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিক্রয় ডট কম ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দের আবাসন খুঁজে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো।”

বিক্রয় ডট কম-এর প্রপার্টি লিড এমদাদুল হক মবিন এ প্রসঙ্গে বলেন, “আমরা কৃষিবিদ-এর মতন একটি কোম্পানির সহযোগী হতে পেরে গর্বিত, সেই সাথে আমরা কাজ করতে গিয়ে পারস্পরিক ভাবে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে উপনীত হয়েছি যা আমাদের সামনের অগ্রগতিতে ভূমিকা রাখবে। বিক্রয় থেকে আমরা কৃষিবিদ-কে পূর্ণ সহযোগিতা এবং পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে সামনে এগিয়ে যাবার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী।”

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি