মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
26 C
Dhaka

টানা তৃতীয়বারের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের তালিকায় শাওমি

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক কর্পোরেট ও ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ডের গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিং-এ টানা তৃতীয়বারের মতো সেরা ১০০ ব্র্যান্ডের তালিকায় স্থান করে নিয়েছে শাওমি। উদ্ভাবন, উচ্চ মানের প্রযুক্তি পণ্য এবং বিশ্বজুড়ে উপস্থিতির কারণে সেরা ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্র্যান্ডটি। সম্প্রতি প্রকাশিত তালিকায় শাওমি আন্তর্জাতিক প্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হিসেবে ৮৭ তম স্থান দখল করেছে।  

বিগত ২৫ বছর ধরে ইন্টারব্র্যান্ড গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিং’ বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ডের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে উঠেছে। সেরা ব্র্যান্ডের তালিকা তৈরির সময় যে কোন ব্র্যান্ডের আয়, মুনাফা, বিশ্বজুড়ে উপস্থিতি, ব্র্যান্ডটি সম্পর্কে মানুষের ধারণা, ব্র্যান্ডটির অর্থনৈতিক লেনদেনের তথ্য এবং ব্র্যান্ড স্ট্রেন্থ স্কোর-এর ওপর প্রাধান্য দেয়া হয়। ইন্টারব্র্যান্ডের নির্ধারিত সকল শর্ত পূরণ করে এই তালিকায় স্থান পেয়েছে শাওমি। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও ইন্টারব্র্যান্ডের গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিং-এ স্থান পেয়েছিল ব্র্যান্ডটি। 

বিশ্ব বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে শাওমি নিয়মিত নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি পণ্য নিয়ে হাজির হচ্ছে। ফলশ্রুতিতে টানা তৃতীয়বারের মতো শাওমি স্থান করে নিলো ব্র্যান্ড জগতের এই বিশেষ তালিকায়। বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শাওমির এই উত্থানের পিছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে এর পণ্যের গুণমান, উদ্ভাবনী প্রযুক্তি এবং গ্রাহক সন্তুষ্টি অর্জনের নিরলস প্রচেষ্টা। 

ইন্টারব্র্যান্ডের তথ্য অনুযায়ী, শাওমির ব্র্যান্ড মূল্য বর্তমানে ৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বার্ষিক প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। এই অর্জন ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী প্রতিযোগিতার বাজারে শাওমির দৃঢ় অবস্থানকেই  প্রতিফলিত করে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “‘ইন্টারব্র্যান্ড গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিং’ শাওমির উচ্চ-মানের পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি ও প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ায় আমরা খুবই উচ্ছসিত। নিঃসন্দেহে এই তালিকায় স্থান পাওয়া বিশ্বের যে কোন ব্র্যান্ডের জন্যই সম্মানজনক ও গর্বের বিষয়। এই অর্জন বিশ্বমানের পণ্য তৈরি করার প্রতি আমাদের নিরলস প্রচেষ্টার পাশাপাশি বিশ্বের কোটি কোটি শাওমি ফ্যানদের বিশ্বাস ও ভালবাসাকেও তুলে ধরেছে। শাওমি বাংলাদেশ এই অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের মানুষের জন্য উচ্চমানের প্রযুক্তিপণ্য সরবরাহে অঙ্গীকারাবদ্ধ।“

শাওমির অন্যতম সেরা বৈশ্বিক ব্রান্ডে পরিণত হওয়ার এই অসাধারণ যাত্রা তাদের উচ্চ-মানের পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতিরই প্রমাণ। সাম্প্রতিক সময়ে শাওমি তার নিজস্ব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম- হাইপারওএস ২ নিয়ে কাজ করছে। গতবছরের শেষে প্রথম কোন মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে তাদের প্রথম ইলেকট্রিক কার এসইউ ৭ বাজারে নিয়ে আসে শাওমি। এছাড়া তাদের অন্যান্য প্রযুক্তি পণ্যের মাধ্যমেও শাওমি ধারাবাহিকভাবে তার নকশা ও উদ্ভাবনী প্রযুক্তিতে সকল বাঁধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে। যার ফলস্বরূপ বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন ২০২৪ সালের জুন মাসে প্রথমবারের মতো শাওমিকে টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোম্পানির তালিকায় স্থান দিয়ে সম্মানিত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি