বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

আইসিএসবি সম্মাননা পেয়েছে রবি

টেকভিশন২৪ ডেস্ক: একাদশ ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৩’-এ রৌপ্য সম্মাননা অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা পিএলসি। এ পুরস্কারের মাধ্যমে করপোরেট গভর্ন্যান্স চর্চায় শ্রেষ্ঠত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি পেল অপারেটরটি।

সম্প্রতি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ’র (আইসিএসবি) উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রশীদের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদার। এ সময় আইসিএসবি’র করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস-ও উপস্থিত ছিলেন।

রবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারিয়েটের অ্যাসোসিয়েট ডিরেক্টর, মো. শহীদুর রহমান এফসিএস; ভ্যাস অ্যান্ড নিউ বিজনেস’র জেনারেল ম্যানেজার, মহিউদ্দিন সিদ্দিক এফসিএস; স্ট্র্যাটেজিক কমিউনিকেশন’র জেনারেল ম্যানেজার, নিয়াজ মোহাম্মদ সিদ্দিকী এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’র ম্যানেজার, খন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস।

করপোরেট গভর্নেন্স এক্সিলেন্সের জন্য আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড এমন কোম্পানিকে স্বীকৃতি দেয় যারা সর্বোচ্চ মানের করপোরেট গভর্নেন্স, স্বচ্ছতা এবং জবাববিহি প্রদর্শন করে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি