শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

‘ডিজিটাল নেশনস’ অ্যাওয়ার্ড পেয়েছে মাইবিএল সুপার অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে সম্মানজনক আরেকটি পুরস্কার পেয়েছে বাংলালিংক। জিএসএমএ’র এম৩৬০ এশিয়া প্যাসিফিক অনুষ্ঠানে ‘মাইবিএল সুপার অ্যাপ: রেভ্যুলুশনাইজিং হেলথকেয়ার ইন রুরাল বাংলাদেশ’ ক্যাম্পেইনের জন্য ‘এক্সিলেন্স ইন ডিজিটাল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ লাভ করে বাংলালিংক।

দক্ষিণ কোরিয়ার সিউলে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য জিএসএমএ’র বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন ‘এম৩৬০ এপিএসি ডিজিটাল নেশনস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। গত ১ অক্টোবর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের গ্রুপ ডিরেক্টর অব স্ট্র্যাটেজি অ্যান্ড কমিউনিকেশনস হান্দে আসিক প্রতিষ্ঠানের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন ।

উল্লেখ্য, ‘ডিজিটাল নেশনস অ্যাওয়ার্ড’ মোবাইল প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠান সমূহের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। এবার প্রতিযোগিতায় বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ ১১টি দেশ থেকে প্রকল্প জমা নেয়া হয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া প্রকল্পগুলোর মধ্যে বাংলালিংক এর মাইবিএল সুপার অ্যাপের জন্য সম্মানজনক এ অ্যাওয়ার্ড অর্জন করে। মাইবিএল অ্যাপ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা সেবা পৌঁছে দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, যেখানে আগে চিকিৎসা সেবা ব্যয়সাধ্য ও অপ্রতুল ছিল।

দেশের বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করেন এবং উচ্চব্যয় ও পরিবহন জনিত অসুবিধার কারণে জনসংখ্যার ৫৮ শতাংশ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করা থেকে বিরত থাকেন। এক্ষেত্রে, চিকিৎসা সেবাকে সাশ্রয়ী ও আগের চেয়ে স্বাচ্ছন্দ্যদায়ক করতে বিশেষ ভূমিকা পালন করেছে মাইবিএল সুপার অ্যাপের উদ্ভাবনী মডিউল। এ অ্যাপের মাধ্যমে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৭৮ লাখ সক্রিয় ব্যবহারকারীকে সেবা প্রদান করা হয়েছে।

এর আগে, বাংলালিংক ২০২৩ সালে বাংলাদেশ সাসটেইনেবিলিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ডিজাস্টার রেসপন্স ক্যাটাগরিতে ‘সাসটেইনেবিলিটি এক্সিলেন্স ইনিশিয়েটিভ’ বিভাগে পুরস্কার অর্জন করে। ঘূর্ণিঝড় নিয়ে অগ্রিম সতর্কতায় ‘মোখা’ ঘূর্ণিঝড়ের সময় মাইবিএল সুপার অ্যাপে আগাম সতর্কীকরণ ব্যবস্থা সংযুক্ত করা হয়।

অ্যাওয়ার্ড অর্জন নিয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে এবং দেশে ডিজিটাল বিভাজন দূর করতে প্রয়োজনীয় সমাধান নিয়ে আসার ক্ষেত্রে বাংলালিংকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনী ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক প্রযুক্তি ব্যবহার করে দেশের মানুষের জন্য টেকসই ডিজিটাল সমাধান নিয়ে আসতে নিরলস কাজ করে যাবে; যেনো আমরা আমাদের গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যুক্ত করতে পারি এবং তাদের অভিজ্ঞতাকে স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে পারি।”

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি