সোমবার, আগস্ট ১০, ২০২৬
30.1 C
Dhaka

খুলনায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে উপকূলের মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষে ও তাদের জ্ঞানভিত্তিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের অবদান বৃদ্ধি নিশ্চিত করতে খুলনায় আয়োজিত হলো দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক।

তিনটি পৃথক সেশনে দিনব্যাপী বিজ্ঞান, গণিত, প্রোগ্রামিং ও রোবটিক্সের উপর শিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক মোঃ রেজাউল করিম, বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও গণিত অলিম্পিয়াডের সাবেক সিনিয়র কনসালটেন্ট আহমেদ শাহরিয়ার, স্ক্র্যাচ বাংলাদেশের কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন টিপু, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মেন্টর আফ্রিদি প্রমুখ।

গণিত ও বিজ্ঞানকে সমস্যা সমাধানের টুল হিসেবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারলে তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো সময়ের অপেক্ষা মাত্র- কর্মশালায় শিক্ষকদের উদ্দেশ্যে এমনটাই বলছিলেন সেশনে আগত প্রশিক্ষকগণ। দিনব্যাপী বিভিন্ন সেশনের পর শিক্ষকমন্ডলী তাদের মত বিনিময় পর্বে নিজেদের অনুভূতি ব্যাক্ত করে বলেন, গৎবাঁধা তত্ত্বভিত্তিক প্রশিক্ষণের বাইরে হাতে-কলমে গণিত, বিজ্ঞান কিংবা প্রোগ্রামিং এর বাস্তবিক প্রয়োগের মাধ্যমে আজকে যে প্রশিক্ষণ প্রদান করা হল তা আমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রীডম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের তিনটি উপকূলীয় উপজেলা খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরার তালা উপজেলার মোট ৬টি মাধ্যমিক স্কুল- শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা, শহীদ কামেল মডেল হাইস্কুল কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাই স্কুল সাতক্ষীরা, নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, পেড়িখালী মডেল হাইস্কুল, বাগেরহাট, বড়কাটালি বহুমূখী হাইস্কুল বাগেরহাটের তিনশতাধিক মেয়ে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, প্রোগ্রামিং, রোবটিক্স এবং গণিতের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে প্রকল্পটি।

প্রকল্পের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের ভবিষ্যতেও এই সকল কার্যক্রমের সাথে যুক্ত রাখার লক্ষ্যে উক্ত স্কুলের শিক্ষকমন্ডলীকেও এই সকল কার্যক্রমের আওতায় আনতেই এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। আয়োজন শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগত শিক্ষকদের সাথে নিয়ে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি