শুক্রবার, জুন ২৬, ২০২৬
30 C
Dhaka

অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: শনিবার (৫ অক্টোবর) বাক্কো সচিবালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এবং বাক্কোর মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহিদদের, স্মরণ করা হয় যারা অপশক্তির মুখোমুখি হয়ে আহত হয়েছেন এবং দেশের সেইসব সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। সভায় নবগঠিত বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারের সন্তানদের কর্মসংস্থান প্রদানের লক্ষ্যে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, “তথ্যপ্রযুক্তিভিত্তিক সমৃদ্ধশালী, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে চায় বাক্কো। গণ-অভ্যুত্থানে আহতরা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্য আমরা তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করতে চাই।”

সভায় বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে্ন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং দৃষ্টি শক্তি হারিয়েছেন তাঁরা দেশের শ্রেষ্ঠ সন্তান। নতুন বাংলাদেশ বিনির্মানের এই আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দেব না। বাক্কো পরিবার সবসময় তাঁদের পাশে থাকবে।”

 সভায় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বলেন, “আমি আমার পেশাগত জীবনের শুরু থেকেই আউটসোর্সিং এর সাথে সম্পৃক্ত। আমি বিশ্বাস করি, তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অপার সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণ-অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগের প্রশংসা করছি।“

সভায় উপস্থিত ছিলেন বাক্কো পরিচালক আব্দুল কাদের, জায়েদ উদ্দীন আহমেদ, সায়মা শওকত, নির্বাহী পরিচালক লে. কর্নেল (অবঃ) মো. মাহতাবুল হক, পিএসসি এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । বাংলাদেশকে একটি মুক্ত, সুরক্ষিত ও বৈষম্যহীন সমাজের পথে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতি ব্যক্ত করার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি