রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

বিডিঅ্যাপস’র সেরা ডেভেলপারদের নিয়ে রবির মিলনমেলার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি’র আয়োজনে অনুষ্ঠিত হল ডেভেলপারদের মিলনমেলা ‘বিডিঅ্যাপস কানেক্ট: এনগেজ অ্যান্ড ইনোভেট ২০২৪’। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে রবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সারাদেশ থেকে অংশগ্রহণ করেন বিডিঅ্যাপস’র ২০২৪ সালের সেরা ৫০ জন ডেভেলপার।

আয়োজনটিতে ছিল দিনব্যাপী আলোচনা, উদ্ভাবনী কার্যক্রম ও নেটওয়ার্কিং। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অ্যাপ আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা দলভিত্তিক অ্যাপ আইডিয়া উপস্থাপন করেন। রেলওয়ে খাতে উদ্ভাবিত সেরা আইডিয়ার জন্য ‘টিম পাওয়ার রেঞ্জার্স’ প্রথম স্থান অধিকার করে এবং সেরা পারফর্মার নির্বাচিত হন সুমিত সিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং জেনারেল ম্যানেজার (ডিজিটাল ভ্যাস ও নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল ড্রপআউটস-এর প্রতিষ্ঠাতা রাফায়াত রাকিব। তিনি তার অনুপ্রেরণামূলক যাত্রা এবং এই শিল্পের বিভিন্ন দিক-নির্দেশনা উপস্থাপন করে ডেভেলপারদের আগামীর পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।

ডেভেলপারদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে শিহাব আহমেদ বলেন, “বিডিঅ্যাপস কমিউনিটির প্রতিটি সদস্যকে নিয়ে আমরা গর্বিত। তাদের সৃষ্টিশীলতায় আমরা এক নতুন ডিজিটাল সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি। এই প্ল্যাটফর্মটি ডেভেলপারদের একত্রিত করার একটি মঞ্চ হিসেবে কাজ করছে। এতে নতুন নতুন উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমাদের সমাজ আরও শক্তিশালী হবে।“

বিডিঅ্যাপস দেশের একটি অ্যাপ স্টোর ও এপিআই হাব, যা কনটেন্ট প্রোভাইডার ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদের তাদের উদ্ভাবন থেকে উপার্জন করতে সহায়তা করছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে ৫০ হাজারের বেশি ডেভেলপার এবং এক লাখেরও বেশি অ্যাপ রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি