শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

বাজারে অনার এক্স৬বি

টেকভিশন২৪ ডেস্ক : দেশের বাজারে শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনার নতুন স্মার্টফোন ‘অনার এক্স৬বি’ নিয়ে হাজির হয়েছে। অলরাউন্ডার সব ফিচার এবং নজরকাড়া ডিজাইনের কিং কোয়ালিটির নতুন এই স্মার্টফোনটি সারাদেশের যেকোনো অনার অথোরাইজড মোবাইল রিটেইল, ব্র্যান্ড শপে ও অনলাইন শপে পাওয়া যাচ্ছে। দুই রঙের একটি ফরেস্ট গ্রীন এবং অন্যটি মিডনাইট ব্ল্যাক। দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটি কিনলে অনার থেকে উপহার হিসেবে মিলবে এক্সক্লুসিভ টি-শার্ট।

ফোনটি সেরা ড্রপ রেজিস্ট্যান্স কোয়ালিটি নিশ্চিত করছে। সুইজ্যারল্যান্ডের বিখ্যাত কোয়ালিটি নিশ্চিতকারী প্রতিষ্ঠান এসজিএস থেকে ৫ স্টার কোয়ালিটি সনদ প্রাপ্ত অনার এক্স৬বির ডিজাইন এমনভাবে করা যেন হাত থেকে দুর্ঘটনাবশত পড়ে গেলেও এর ডিসপ্লে অক্ষত থাকবে।

ফোনটিতে ৫২০০ এমএএইচ বিশাল ব্যাটারি ব্যাকআপ আর এটি ৩৫ ওয়াট চার্জিং সাপোর্টসহ টার্বো চার্জিং মোড রয়েছে। ১২ জিবি (৬ জিবি ডেডিকেটেড + ৬ জিবি টার্বো) পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের স্মার্টফোনটি ৩০ হাজারের বেশি ছবি, ১২ হাজার গান এবং প্রায় ১০০ মুভি সংরক্ষণ করা যাবে ফোনটির এক্সলার্জ স্টোরেজে।

অনার এক্স৬বি স্মার্টফোনটি এইচডি+ রেজলিউশনসহ একটি ৬.৫৬ ইঞ্চি টিএফটি এলসিডি এবং ৯০ হার্জ রিফ্রেশরেট রয়েছে। ডায়ানামিক ডিসপ্লেতে ৭৮০ নিটস হাই ব্রাইটনেস/ম্যাজিক ক্যাপসুল রয়েছে। ম্যাজিক ওএস ৮.০ সমৃদ্ধ এই ফোনটিতে আরো আছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং এআই প্রযুক্তিসহ আরও ইনোভেটিভ ফিচার।

এই স্মার্টফোনটির পিছনে এআই আল্টা ক্লিয়ার ৫০ এমপি প্রাইমারি ক্যামেরাসহ ডেপথ সেন্সর এবং সামনে ৫ এমপি ক্যামেরা রয়েছে। দিনের বেলা ও কম আলোতে অনেক আলো ধারণ করে এবং রাতের দৃশ্যগুলোতে স্বচ্ছতা বাড়ায়, চ্যালেঞ্জিং পরিবেশেও অসাধারণ সব ছবি নিশ্চিত করবে স্মার্টফোনটি, দাবি কোম্পানিটির।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি