বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

৩টি মডেলে আসছে আইফোন ১৬

টেকভিশন২৪ ডেস্ক : সেপ্টেম্বরে বাজারে আসতে যাচ্ছে আইফোন পরিবারের নতুন সদস্য আইফোন ১৬। আসন্ন এই স্মার্টফোনটিকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। অ্যাপলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নতুন এই ডিভাইসটির জন্য। পাশাপাশি কোন কোন নতুন ফিচার দিয়ে সাজানো হবে অ্যাপল ১৬- সে নিয়েও ধারণা দেয়ার চেষ্টা করছেন অ্যাপল বিশ্লেষকরা। বিভিন্ন সূত্রে এরই মধ্যে জানা গেছে, তিনটি মডেল ও নতুন একটি রঙে দেখা মিলবে আইফোন ১৬। খবর ইন্ডিপেনডেন্ট।

অ্যাপল বিশ্লেষক মার্ক গুরমান সম্প্রতি জানিয়েছেন যে, আইফোন ১৫ গত বছর যে তারিখে বাজারে এসেছে তার কাছাকাছি কোন তারিখেই এই বছর আইফোন ১৬ বাজারে আসবে। সেদিক থেকে আইফোন ১৬ মুক্তির সম্ভাব্য তারিখ হতে পারে আগামী ১০ সেপ্টেম্বর। আইফোন ১৬-এর সম্ভাব্য তিনটি মডেল হচ্ছে: আইফোন ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স।

বলা হচ্ছে, আইফোন ১৫ এর তুলনায় খুব বেশি পরিবর্তন দেখা যাবে না আইফোন ১৬-তে। আইফোনের নতুন ভার্সনে মূলত এআই সক্ষমতা বৃদ্ধিকেই প্রাধান্য দিয়েছে অ্যাপল। বিশেষ করে গত জুনে নিজেদের এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ঘোষণা করার পর অ্যাপল তাঁদের নতুন যেকোনো প্রোডাক্ট ও সার্ভিসে এআই-ভিত্তিক ফিচার নিয়ে আসবে এমনটাই স্বাভাবিক।

নতুন রঙে আসছে আইফোন ১৬?

কোন কোন রঙে পাওয়া যাবে আইফোন ১৬- তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। বিভিন্ন সময় আইফোন সম্পর্কিত সঠিক তথ্য দিয়েছেন এমন বিশ্বস্ত সূত্রগুলো ইতোমধ্যেই নতুন আইফোনের সম্ভাব্য ‘কালার ভ্যারিয়েশন’ নিয়ে দিচ্ছেন নানা তথ্য।

আইফোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার ক্ষমতা রাখেন এমন ব্যক্তিদের একজন মাজিন বু। সম্প্রতি নিজের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে মাজিন বু আইফোন ১৬ এর ‘সম্ভাব্য কালার’ নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স মডেল দুটির ক্যামেরা রিং-এর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আইফোন ১৬ প্রো লাইনআপে মোট ৪টি রঙ আছে: হোয়াইট, ব্ল্যাক, গোল্ড এবং গ্রে।”

পাশাপাশি মাজিন বু এটাও ইঙ্গিত দিয়েছেন যে, আইফোন ১৬ মডেলটি নতুন আরেকটি রঙে দেখা যেতে পারে এবং সেটা হতে পারে ‘ডেজার্ট টাইটানিয়াম’। এটি দেখতে কিছুটা ডার্ক গোল্ড এবং অনেকটা পূর্বের পার্পল রঙের মতো- তবে একটু বেশি গাঢ় (ডিপ) পার্পল।

এখানে সমস্যা হলো ‘পূর্বের পার্পল’ লিখে মাজিন বু ঠিক কী বোঝাতে চাইছেন সেটা পরিষ্কার নয়। হতে পারে সেটা ডিপ পার্পল রঙের আইফোন ১৪ প্রো- যেখানে কিছুটা সোনালী আভাও (গোল্ডেন শেড) ছিল। সম্প্রতি আরেকটি সুত্র দাবী করছে, আইফোন ১৬ অন্যান্য রঙের পাশাপাশি ‘রোজ গোল্ড টাইটানিয়াম’ রঙে পাওয়া যাবে। আইফোনপ্রেমীরা এর আগেও আইফোন ৬এস এর মতো কয়েকটি মডেলে রোজ গোল্ড রঙের দেখা পেয়েছে।  

এখন পর্যন্ত আইফোন ১৬ সম্পর্কিত যে তথ্যগুলো আসছে তার মধ্যে কিছু গুজব থাকতেই পারে। কিন্তু আইফোন ১৬ নতুন কোন রঙে পাওয়া যাবে, এমন সম্ভাবনা কিন্তু প্রবল। তা সে নাম ‘ডেজার্ট টাইটানিয়াম’ হোক বা ‘রোজ গোল্ড টাইটানিয়াম’, নামে কি যায় আসে!

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি