শনিবার, জুন ২৭, ২০২৬
35.4 C
Dhaka

জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

টেকভিশন২৪ ডেস্ক : সম্প্রতি পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এক সপ্তাহের বেশি সময় পর আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পূর্ণমাত্রায় তা চালু হয়েছে। এক বিবৃতিতে পুলিশের সদসদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত সারা দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টিতেই কার্যক্রম আবার শুরু হয়েছে।

আত্মগোপনে থাকা বেশ কিছু পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। ছয় দিন অনুপস্থিত থাকার পর গতকাল সোমবার কর্মস্থলে তাঁদের উপস্থিতি অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল।

এরআগে গত এক সপ্তাহ ধরে ৯৯৯ নম্বরে কল দেওয়া হলে উত্তর শোনা যেত, ‘আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় আপনার কলটির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন’।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ বাংলাদেশ পুলিশ পরিচালনা করে থাকে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সরঞ্জাম সংযোজন করে ২০১৭ সালের ১২ ডিসেম্বর কার্যক্রম শুরু করে। ১০০টি ফোন লাইনে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তা পরিচালিত হয়।

এটি সম্পূর্ণ টোল ফ্রি অর্থাৎ ৯৯৯-এ কল করার জন্য কোনো কল চার্জ কাটা হয় না, এমনকি মোবাইল ফোনে কোনো ব্যালান্স না থাকলেও ৯৯৯-এ কল করা যাবে।

কোন বিপদগ্রস্ত ব্যক্তি ল্যান্ডফোন বা মোবাইল ফোন থেকে কল করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সেবা গ্রহণ করতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি