বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

৯৯৯ কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল ইভ্যালি

টেকইকম ডেক্স : জাতীয় জরুরি সেবা কেন্দ্র ৯৯৯ কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করল ইকমার্স ভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি। কোভিড-১৯ করোনা পরিস্থিতির মাঝেও বাংলাদেশ পুলিশ পরিচালিত সেবা কেন্দ্রটিতে দায়িত্ব পালনরত সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় এসব সামগ্রী দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীতে ৯৯৯ এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৪৯০ প্যাকেট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ইভ্যালির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক আতিকুর রহমান ৯৯৯ এর অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ এর কাছে নিরাপত্তা সামগ্রীগুলো হস্তান্তর করেন।

এসব নিরাপত্তা সামগ্রীর মাঝে প্রতিটি প্যাকেটে আছে একটি করে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, আই প্রটেক্টিভ গ্লাস এবং তিনটি সার্জিক্যাল ফেস মাস্ক। এছাড়াও ৯৯৯ কার্যালয়ের জন্য তিনটি থার্মোমিটারও দেওয়া হয়।

এ বিষয়ে ইভ্যালির পরিচালক আতিকুর রহমান বলেন, নিজেদের কার্যক্রম শুরুর সময় থেকেই ২৪ ঘণ্টা বছরের প্রতিটি দিন নিরবিচ্ছিন্নভাবে দেশের জনগণকে জরুরি সেবা দিয়ে আসছে ৯৯৯। দেশের অনেক নাগরিক নিজেদের জীবনের জরুরি মুহুর্তে এখান থেকে সেবা পেয়ে আসছেন। এই কোভিড-১৯ করোনা পরিস্থিতির মাঝেও এখানকার সদস্যরা কাজ করে যাচ্ছেন। সবশেষে ঘূর্ণিঝড় আম্পান এর সময়েও দেশের মানুষদের জরুরি সেবা পৌঁছে দিতে প্রস্তুত ছিল ৯৯৯। ইভ্যালির পক্ষ থেকে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এখানকার সদস্যদের জন্য কিছু ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিচ্ছি। তাদের নিরলস দায়িত্ব পালনের প্রতি আমাদের পক্ষ থেকে সম্মান এবং কৃতজ্ঞতা জানানোর এটি এক ক্ষুদ্র প্রয়াস মাত্র ।

অন্যদিকে অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসায় ইভ্যালিকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনার মাঝেও জরুরি সেবা কেন্দ্র ৯৯৯ কাজ করে যাচ্ছে। আমাদের এই বিভাগের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকে সরকারি-বেসরকারি পর্যায় থেকে অল্পকিছু সরঞ্জাম পেয়েছিলাম। সত্যিকার অর্থে এই ধরনের মানবিক কাজে আপনারা এসেছেন আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে, ৯৯৯ এর পক্ষ থেকে এবং সর্বোপরি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই উদ্যোগ মানুষের কল্যাণে, দেশের কল্যাণে অবদান হিসেবে কাজ করবে বলে আমি আশা করি।           

এসময় বাহন এক্সপ্রেসের চেয়ারম্যান কাজী নাসিম উদ্দিনসহ  ৯৯৯ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি