বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
27 C
Dhaka

আইটি পণ্যে ভ্যাট ও ট্যাক্স মওকুফের আহ্বান

দেশের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের জন্য সব ধরনের তথ্যপ্রযুক্তি পণ্যে ভ্যাট ও ট্যাক্স মওকুফ করতে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের প্রতি অনুরোধ জানিয়েছেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন সেলিম আহাম্মেদ বাদল।

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন বলেন, আমাদের দেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, তথ্যপ্রযুক্তির প্রতি অত্যন্ত আগ্রহী। কিন্তু দুঃখজনকভাবে প্রচুর পরিমাণে ভ্যাট এবং ট্যাক্সের কারণে তারা আইটি পণ্য ক্রয় করতে পারছে না। আমরা চাই, সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের জন্য আইটি পণ্যের সকল ধরনের ভ্যাট এবং ট্যাক্স মওকুফ করা হোক, যাতে সবাই আইটি পণ্য ক্রয় করতে সক্ষম হয়।

সেলিম বাদল বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে, তথ্যপ্রযুক্তিকে সহজলভ্য না করতে পারলে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের উন্নয়ন সম্ভব নয়। বৈশ্বিক ডলারের কারণে আমাদের টাকার অবমূল্যায়ন হয়েছে এবং মানুষ তাদের ক্রয়ক্ষমতা হারিয়েছে, বিশেষ করে প্রযুক্তিপণ্যে।

তাই, আমাদের নতুন উপদেষ্টাদের প্রতি অনুরোধ, আইটি পণ্য থেকে সকল ধরনের ভ্যাট এবং ট্যাক্স মওকুফ করে এগুলোকে সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিন। বই খাতার পাশাপাশি আইটি পণ্যের সর্বস্তরের ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। প্রযুক্তির ব্যবহার তরুণদের দক্ষতা বৃদ্ধি করতে এবং তাদেরকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সাহায্য করবে।

তরুণদের উপর নির্ভরশীলতা এবং তাদের উন্নয়ন আমাদের জাতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের জন্য সঠিক সুযোগ এবং সমর্থন প্রদান না করলে আমরা সত্যিকারে এগিয়ে যেতে পারবো না।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি