সোমবার, জুন ১৫, ২০২৬
32.2 C
Dhaka

প্রতিরোধ ডটনেটে অপরাধের তাৎক্ষণিক তথ্য

টেকভিশন২৪ ডেস্ক : কমিউনিটি সুরক্ষা দিতে প্রতিরোধ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে প্রযুক্তিপ্রেমী ফাহিম মুর্শেদ এবং মারওয়া কাজি মোহাম্মদ। প্রতিরোধ ডটনেট ওয়েব ঠিকানার এই প্ল্যাটফর্মে রিয়েল-টাইমে ঘটনা রিপোর্টিং, পর্যবেক্ষণ এবং ফ্যাক্ট চেক করতে সহায়তা করে।

অতি সম্প্রতি বাংলাদেশে অপরাধের হার বৃদ্ধি পাওয়ায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উপর চাপ বৃদ্ধির কারণে, পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মূলত এই কারণেই এমন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে বলে জানান নির্মাতারা।

প্ল্যাটফর্মটিতে যা যা থাকছে:

১. সহজ এবং সঠিক রিপোর্টিং: কয়েকটি ক্লিকেই রিপোর্ট করতে পারবেন আপনার এলাকার ঘটনা। আপনার অবস্থান স্বয়ংক্রিয়ভাবে ম্যাপ করা হবে এবং স্বেচ্ছাসেবী এবং নিরাপত্তা বাহিনীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হবে। তাই অবশ্যই ওয়েবসাইটটিকে আপনার অবস্থান অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে।

২. ঘটনার লাইভ/রিয়েল টাইম পর্যবেক্ষণ: আপনার এলাকার সমস্ত রিপোর্টকৃত ঘটনা দেখতে পারবেন আমাদের লাইভ ম্যাপের মাধ্যমে । আপনার চারপাশে কী ঘটছে তা তাৎক্ষণিকভাবে জানুন এবং সচেতন থাকুন।

৩. একসাথে এক জায়গায়: প্রতিরোধ সকল স্বেচ্ছাসেবী গোষ্ঠীকে একই প্ল্যাটফর্মে একত্রিত করে, যা তাদেরকে কম সময়ে দ্রুত এবং আরও কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করে। এই প্ল্যাটফর্ম কোনো লোকেশনে একই ধরনের ঘটনা রিপোর্ট হলে সেটা যেমন বুঝতে পারে, তেমনি বিচ্ছিন্ন রিপোর্ট পেলে সেটাকে ভুল রিপোর্ট হিসেবে চিহ্নিত করে।

ফাহিম মুর্শেদ ফেসবুকে জানান, এই প্ল্যাটফর্মে যত বেশি মানুষ থাকবে, আমাদের কমিউনিটির একত্রিত হওয়া তত কার্যকর হবে।

ওয়েবসাইটটি হাইপার হ্যাকাথনের মাধ্যমে তৈরি, চলছে এর উন্নয়নের কাজ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি