বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
30.6 C
Dhaka

একদিনে ২২ বিলিয়ন ডলারের সম্পদ হারালেন ইলন মাস্ক

২০২২ সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে বড় ধস মার্কিন শেয়ার বাজারে। এর জেরে ইলন মাস্ক একদিনে ২১.৭ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন। মোট মার্কিন শেয়ার বাজার থেকে ‘হাওয়া হয়েছে’ ১ ট্রিলিয়ন ডলার।

টেসলা এবং অ্যালফাবেটের কোয়ার্টারলি রিপোর্ট প্রকাশের পরই বড়সড় ধস মার্কিন শেয়ার বাজারে। একদিনে ওয়ালস্ট্রিটে ১ ট্রিলিয়ন ডলার ‘হাওয়া’ হয়ে গিয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এদিকে অ্যাপেল, মাইক্রোসফট, মেটা এবং এনভিডিয়ার মতো টেক-জায়ান্টদের শেয়ারের দরও এক ধাক্কায় অনেকটা নীচে নামে গতকাল।

রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২ সালের অক্টোবরের পর থেকে এতবড় ধস আর নামেনি মার্কিন শেয়ার বাজারে। নিউইয়র্ক স্টক মার্কেটের সূচক নাসড্যাক প্রায় ৩.৬ শতাংশ পড়ে গিয়েছিল গতকাল। এদিকে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর’স ৫০০ বা এসঅ্যান্ডপি৫০০ গতকাল ২.৩১ শতাংশ পড়ে যায়। আর ডাও জোনসের পতন হয় ১.২৫ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, টেসলার কোয়ার্টারলি লাভের পরিমাণ ৪৫ শতাংশ কমেছে। এই তথ্য প্রকাশ হতেই গতকাল ইলন মাস্কের সংস্থার শেয়ারের দর পড়ে যায় ১২ শতাংশ। এদিকে গুগল এবং ইউটিউবে অ্যাড থেকে আয় সেই অর্থে বৃদ্ধি না পাওয়ার বিষয়টি নিয়ে বিনিয়োগকারীরা সন্দিহান ছিলেন। তাই এই দুই সংস্থার মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দাম এক ধাক্কায় ৫ শতাংশ পড়ে গিয়েছিল গতকাল।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি