সোমবার, জুলাই ২৭, ২০২৬
31.9 C
Dhaka

ভারতে এক বছরে অ্যাপলের পণ্য বিক্রি ৩৩ শতাংশ বেড়েছে

গত এক বছরে ভারতের বাজারে রেকর্ড ৮০০ কোটি ডলারের প্রযুক্তি পণ্য বিক্রি করেছে অ্যাপল। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির জয়যাত্রার পেছনে অবদান রাখছে আইফোন। বর্তমানে দেশটির স্মার্টফোন বাজারে আয়ের দিক থেকে আইফোন উঠে এসেছে শীর্ষে। খবর এখন।

ভারতকে ঘিরে বাজি সফল হচ্ছে অ্যাপলের। উপমহাদেশের শীর্ষ অর্থনীতির দেশটি থেকে কাঁড়ি কাঁড়ি অর্থ কামাচ্ছে টিম কুকের প্রতিষ্ঠান।

ভূরাজনৈতিক অস্থিরতায় চীনে অবস্থিত নিজেদের কারখানাগুলো নিয়ে অস্বস্তিতে ছিল অ্যাপল। নতুন কারখানা তৈরির ক্ষেত্রে শীর্ষ কর্মকর্তাদের পরিকল্পনায় ছিল ভারত ও ভিয়েতনাম। তবে মূল বাজি ছিল ভারতকে নিয়ে। দেশটিতে পূর্বে শুধু আইফোন সংযোজন করা হলেও বর্তমানে তৈরি হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসটি। গেল বছর নির্মাণ করা হয় ২টি অ্যাপল স্টোর।

বার্তা সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ২০২৩ সালের মার্চ থেকে পরবর্তী এক বছরে ভারতে ৮০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে অ্যাপল। মাত্র এক বছরে বিক্রির হার বেড়েছে ৩৩ শতাংশ। ভারতের বাজার প্রতিষ্ঠানটির জয় যাত্রার পেছনে অবদান রেখেছে আইফোন। কারণ গেল অর্থ বছরের অর্ধেকের বেশি আয়ই এসেছে শুধু আইফোন বিক্রি করে। বর্তমানে ভারত থেকে উৎপাদিত হচ্ছে মোট আইফোনের ১৪ শতাংশ।

বাজার গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্টের প্রতিবেদন বলছে, আয়ের দিক থেকে ভারতে স্যামসাংকে ছাড়িয়ে গেছে অ্যাপল। বর্তমানে দেশটিতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৪ হাজার কোটি ডলার। যদিও পণ্য বিক্রির দিক থেকে এখনও অ্যাপলের অবস্থান ৬ষ্ঠ। এর আগে আছে স্যামসাং, ভিভো, শাওমি, রিয়েলমি ও অপ্পো।

ভারতের বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় নতুন কিছু কার্যক্রম হাতে নিয়েছেন টিম কুক। ২০২৫ সাল নাগাদ দেশটিতে তৈরি করা হবে মোট আইফোনের ২৫ শতাংশ। আইফোনের পাশাপাশি শিগগিরি ভারতের মাটিতে তৈরি করা হবে আইপ্যাড। এ জন্য তিন বছরে নির্মাণ করা হবে আরও ১৭টি কারখানা। কর্মসংস্থান সৃষ্টি হবে ৫ লাখ মানুষের।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি