রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
29 C
Dhaka

সারা দেশে পাওয়া যাচ্ছে ইনফিনিক্সের বাজেট ফোন স্মার্ট ৮ প্রো

টেকভিশন২৪ ডেস্ক : সম্প্রতিবাংলাদেশের বাজারে এসেছে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন ‘স্মার্ট ৮ প্রো’। ব্র্যান্ডটির স্মার্ট সিরিজের নতুন সংযোজন এই বাজেট ফোনটি। সাশ্রয়ী মূল্য ও উদ্ভাবনের সমন্বয়ে এটি তরুণদের চাহিদার শীর্ষে রয়েছে।

ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ডিভাইসটিতে আছে ৫০০০ এমএএইচ এর দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং টাইপ-সি চার্জিং সাপোর্ট। এই ব্যাটারি সাপোর্ট লম্বা সময় ধরে স্বচ্ছন্দ পারফরম্যান্স নিশ্চিত করে। ১০ ওয়াটের ফাস্ট চার্জারের সাহায্যে ডিভাইসটি দ্রুত চার্জ করা যায়, বার বার চার্জ দেওয়ারও প্রয়োজন হয় না। একবার সম্পূর্ণ চার্জে ব্যবহারকারীরা টানা ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। এন্ট্রি-লেভেলের স্মার্টফোন হিসেবে এর ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত।    

ব্যবহারকারীদের দুশ্চিন্তা কমাতে এই ডিভাইসে আরও আছে ইনফিনিক্স পাওয়ার ম্যারাথন সমাধান। আল্ট্রা-পাওয়ার-সেভিং মোড ব্যবহার করে মাত্র ৫% চার্জেও অনায়েসেই দুই ঘণ্টা কথা বলা যায়।   

ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো- তে রয়েছে উন্নত অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট। এটি নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং, গেমিং ও স্ট্রিমিং নিশ্চিত করে। ডিভাইসটিতে আছে ৪ জিবি র‍্যাম, যা ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যায়।

পছন্দের অ্যাপ, ছবি, ভিডিওসহ নানা কিছু সহজেই সংরক্ষণ করতে এতে আছে ১২৮ জিবি স্টোরেজ। পাশাপাশি মাইক্রোএসডির সাহায্যে এর ধারণক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।    

স্মার্ট ৮ প্রো-তে আছে ম্যাজিক রিংযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ম্যাজিক রিং-এর মাধ্যমে চার্জিং স্ট্যাটাস এবং অন্যান্য নোটিফিকেশন নির্বিঘ্নে দেখা যায়। ৯০ হার্টজের রিফ্রেশ রেটের কারণে ব্রাউজিংয়ের সময় পাওয়া যাবে না কোনো ল্যাগ; যা ব্যবহারকারীদের স্বচ্ছন্দ টাচের অভিজ্ঞতার নিশ্চিত করবে।

ডিভাইসটির রিং ফ্ল্যাশলাইটযুক্ত ৫০ মেগাপিক্সেলের ডুয়েল এআই ক্যামেরার সাহায্যে স্বল্প আলোতেও সুন্দর ছবি তোলা যায়। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য চমৎকার সেলফি তুলতে পারবেন।

তরুণদের পছন্দের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো। টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড ও রেইনবো ব্লু এই তিনটি ট্রেন্ডি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।

সারা দেশের ইনফিনিক্স অফিশিয়াল রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো। ফোনটির দাম মাত্র ১১,৪৯৯ টাকা। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি