রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
29 C
Dhaka

সিএনজিচালকের দলকে নগদের জমি বুঝিয়ে দিলেন সাকিব

টেকভিশন২৪ ডেস্ক : মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ঘোষণা করা দেশের ইতিহাসে সর্ববৃহৎ উপহার ক্যাম্পেইনে এবার জমি জিতে নিলেন ঢাকার সিএনজিচালক আকিজুল ইসলাম ও তাঁর দল। সম্প্রতি প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টে এই জমি হস্তান্তর করেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

সিএনজিচালক আকিজুলের এই বিজয়ী দলের অন্য দুই সদস্য হলেন আসলাম হোসেন ও মাসুম ইসলাম। নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলায়মান বিজয়ী আকিজুলকে তাঁর সিএনজি করেই প্রবাসী পল্লীতে নিয়ে আসেন। আর পথে মাস্ক পরে কৌশলে সেই সিএনজিতে উঠে পড়েন সাকিব আল হাসান। জমিতে এসে সাকিবকে চিনতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন সিএনজিচালক আকিজুল। আর জমি জেতার খবরে কান্নায় ভেঙে পড়েন তিনিসহ অন্য বিজয়ীরা। এটি ছিল এই ক্যাম্পেইনের আওতায় চতুর্থ জমি হস্তান্তর।

পুরো ক্যাম্পেইন জুড়ে মোট আটটি জমি বিজয়ী গ্রাহকদের উপহার দেবে নগদ। ঈদ উৎসবকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জমি জেতার অফার নিয়ে আসে নগদ। এই ক্যাম্পেইনে নগদের সাথে জমির জন্য ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। এই ক্যাম্পেইনে মাত্র তিন ধাপে ঢাকায় জমি জেতার সুযোগ পাচ্ছে গ্রাহকেরা। এছাড়াও তালিকায় আছে শতাধিক মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ ২০ কোটি টাকার পুরস্কার।

এদিন আগেই দুই বিজয়ীকে নিয়ে আসা হয় প্রবাসী পল্লীতে। তবে তারা জানতেন না জমি জয়ের কথা। আর দলনেতা আকিজুলের সিএনজি ভাড়া করে প্রবাসী পল্লী রওনা দেন মোহাম্মদ সোলায়মান। পথিমধ্যে গাড়ি নষ্ট হওয়ার অজুহাতে মাস্ক পরে সিএনজিতে ওঠেন সাকিব আল হাসান। একেবারে বিজয়ীদের জমিতে এসে সিএনজি থেকে নামেন সাকিব।

প্রথমত সাকিবকে নিজের সিএনজিতে এনেছেন, এটাই জীবনের বড় প্রাপ্তি মনে করছিলেন আকিজুল। এরপর সাকিবের কাছ থেকে জমি পেয়ে আবেগ যেন আর বাঁধ মানছিল না। চোখ মুছতে মুছতে আকিজুল বললেন, ‘আল্লাহ আজকের দিনটা এইভাবে আমার নামে দিবে, আমি কখনো স্বপ্নও দেখি নাই। সাকিব আল হাসানের মতো বিখ্যাত মানুষকে সিএনজিতে তুলছি, এটাই তো বিশ্বাস করতে পারছি না। এখন জমিও জিতলাম। আমার নসিবে এসব ছিল, কোনোদিন ভাবতে পারিনি।’

সামান্য কিছু টাকা অ্যাড মানি করে দল গঠনের যোগ্য হন আকিজুল। এরপর তিনি আসলাম ও মাসুমকে নিয়ে দল গঠন করেন। আসলাম বলছিলেন, তারা এই ক্যাম্পেইনে বিশ্বাস করেননি। তিনিও আবেগী হয়ে বললেন, ‘আকিজুল ভাই বিজ্ঞাপন দেখে এই দল করছিল। তারপর আমাদের বলল, নগদ বেশি ব্যবহার করতে। নগদ আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু জমির ব্যাপারটা বিশ্বাস হয়নি। আজ সেই জমি হাতে পেয়ে গেলাম।’

এর আগে ক্যাম্পেইনের প্রথম জমি জিতেছিলেন রাসেল আহমেদ, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ রাজীব। প্রথম জমিটি হস্তান্তর করেন সাবেক জাতীয় ক্রিকেট দল অধিনায়ক তামিম ইকবাল। পরের সপ্তাহে জমি জেতেন নড়াইলের দেবাশিষ ভৌমিক, পিন্টু ভৌমিক ও সোমা ভৌমিক। এই জমিটির কাগজপত্র বিজয়ীদের হাতে তুলে দেন আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর তৃতীয় জমিটি জেতেন মোঃ হাবিবুর রহমান, তার স্ত্রী ও সন্তানের দল। এই জমিটি হস্তান্তর করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

জমি জেতার এই ক্যাম্পেইনে অংশ নিতে তিনটি কাজ করতে হবে। প্রথমত নগদে কমপক্ষে ৫০০ টাকার লেনদেন অথবা কমপক্ষে ১০০ টাকার মোবাইল রিচার্জ বা ব্যাংক থেকে নগদে ১,০০০ টাকা অ্যাড মানি করতে হবে। এ ছাড়া বিদেশ থেকে পাঠানো ৫,০০০ টাকা বা তার বেশি (সরকারি প্রণোদনা ব্যতীত) রেমিট্যান্স নগদে গ্রহণ করেও এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সাথে সাথে এই ব্যবহারকারী এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার উপযুক্ত হয়েছেন বলে একটি মেসেজ পাবেন। সে ক্ষেত্রে তাকে তিনজনের একটি দল গঠন করতে হবে। এদের সবার নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর দলের সবাই ক্যাম্পেইন জুড়ে নগদে নিয়মিত লেনদেন করলেই জমি জেতার সুযোগ পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি