সোমবার, আগস্ট ৩, ২০২৬
30.5 C
Dhaka

ভিসিপিয়াব নির্বাচন পরিচালনা এবং আপিল বোর্ড গঠন; ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন ২৭ জুলাই

টেকভিশন২৪ ডেস্ক: ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) এর আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২৬ এর জন্য নির্বাচন পরিচালনা বোর্ড  এবং আপিল বোর্ড গঠন করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে এই নির্বাচন পরিচালনা বোর্ড  এবং আপিল বোর্ডটি গঠন করা হয়েছে যা ভিসিপিয়াব’র গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জারা জবিন মাহবুব নির্বাচন পরিচালনা বোর্ডর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বেসিসের প্রাক্তন জেষ্ট্য সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড ডিরেক্টর প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ উক্ত নির্বাচন পরিচালনা বোর্ডর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যে কোনো অভিযোগ বা আপিলের সমাধানের জন্য আপিল বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও লিগ্যাল সার্কেলের প্রতিষ্ঠাতা অনিতা গাজী রহমান আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভিসিপিয়াব তাদের সকল সদস্যদের নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে যেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের প্রচার ও সুবিধা প্রদানের লক্ষ্যে অ্যসোসিয়েশনকে গাইড করবে এমন যোগ্য নির্বাহী পরিষদের সদস্য নির্বাচনে অবদান রাখতে পারে সেটা নিশ্চিত করতে চাই ।

ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) এর দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২৬ আগামী ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি