শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি ২০২৪ আয়োজন করেছে হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে সম্প্রতি বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি ২০২৪ আয়োজন করেছে। হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে ডেটা সেন্টারখাতে প্রতিষ্ঠানটির বিশেষ অর্জন তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সহযোগীদের স্বীকৃতি দেওয়া হয়। একইসাথে অনুষ্ঠানে উপস্থিত সহযোগীরা হুয়াওয়ে ডেটা সেন্টারের পণ্য এবং পরিষেবা নিয়ে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

২০২৩ সালে হুয়াওয়ে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে উন্নত ডেটা সেন্টার প্রযুক্তি প্রয়োগ করেছে।  বিভিন্ন শিল্পের বিশেষ প্রয়োজন অনুসারে উদ্ভাবনী সমাধান প্রদানে দক্ষতা প্রদর্শনেও সক্ষম হয়েছে হুয়াওয়ে। এরকম একটি উদ্যোগ হলো আকিজ সিরামিকসের জন্য লিথিয়াম ব্যাটারি সলিউশনসহ একটি যুগান্তকারী ২.৮ মেগাওয়াট ইউপিএস স্থাপন। এছাড়া হুয়াওয়ে নিয়ে এসেছে ফিউশনমডিউল ৮০০ মডুলার ডেটা সেন্টার, যাতে রয়েছে স্বল্প স্থানে ব্যবহারের উপযোগী ডিজাইন এবং ইন্টিগ্রেটেড পাওয়ার ও কুলিং সলিউশন। এগুলি ব্যবসার পরিবর্তনশীল চাহিদা মেটাতে বিশেষভাবে কার্যকর। হুয়াওয়ে বাংলাদেশে ডেটা সেন্টার শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগীদের সাথে সম্মিলিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানটিতে হুয়াওয়ে সেরা সহযোগীদেরকে বিভিন্ন প্রকল্পে তাদের ভূমিকা ও দক্ষতার জন্য পুরস্কৃত করে। 

হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, “আমরা হুয়াওয়ে বাংলাদেশ ডাটা সেন্টার সিরিমনি ২০২৪-এ প্রদর্শিত উল্লেখযোগ্য অর্জনগুলিকে উদযাপন করতে পেরে আনন্দিত। ২০২৩ সালে প্রাপ্ত অর্জন আমাদের সহযোগী ও গ্রাহকদের বিশেষ চাহিদা পূরণের জন্য হুয়াওয়ের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। আমরা সহযোগীদের নিরন্তর সমর্থন ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা পালন করেছে। উদ্ভাবন ও সহযোগিতার প্রতিশ্রুতিতে হুয়াওয়ে অবিচল রয়েছে। আমরা বাংলাদেশে এবং এর বাইরেও ডেটা সেন্টার শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছি।”

স্টুডিও ইনোভেশন লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, ”এই স্বীকৃতি অর্জন করতে পারায় আমরা নিজেদের সম্মানিত মনে করছি। কেবল আমাদের এই অর্জনকে উদযাপন করা নয় বরং হুয়াওয়ের সাথে আমাদের মজবুত সহযোগিতার বিষয়টি তুলে ধরার জন্য এই আয়োজন। হুয়াওয়ের পক্ষ থেকে সরবরাহ করা যুগান্তকারী সলিউশন্স আমাদের সফলতার পাশাপাশি গ্রাহকদের চাহিদা মোকাবেলায় ও আমাদের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেটা ইন্ডাস্ট্রিতে আরও উদ্ভাবন আনতে আমরা সামনের দিনগুলোতেও হুয়াওয়ের সাথে যে্ৗথভাবে কাজ করতে চাই।”

হুয়াওয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের জন্য স্মার্টলি, এডজ কম্পিউটিং ও ব্রাঞ্চ আউটলেটের জন্য স্মার্ট স্মল ডেটা সেন্টার সলিউশন ফিউশনমডুউল৮০০, মিডিয়াম সাইজ ডেটা সেন্টার ও জরুরি ভিত্তিতে বিদ্যুত সরবরাহের জন্য মডুলার ইউপিএস সলিউশন্স ইউপিএস৫০০০-ই এর মতো ডেটা সেন্টার সলিউশন নিয়ে এসেছে। হুয়াওয়ে বাংলাদেশ ডেটা সেন্টার সিরিমনি ২০২৪-এ গত বছর অর্জনগুলোকে উদযাপনের পাশাপাশি আগামীতে ডেটা সেন্টার শিল্পে উদ্ভাবন ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি