শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
33 C
Dhaka

মেটায় গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রম প্রচারণা বন্ধের অনুরোধ বিটিআরসির

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ এর সাথে সাক্ষাৎ করেছেন টেক জায়ান্ট মেটা (Meta) এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান দপ্তরে অনুষ্ঠিত উক্ত সাক্ষাতে উপস্থিত ছিলেন মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার, প্রাইভেসি ও এআই ম্যাটার এক্সপার্ট আরিয়ান জিমেনেজ, কনটেন্ট বিষয় বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ, কনটেন্ট পলিসি বিশেষজ্ঞ জনাথন লুইস এবং পলিসি প্রোগ্রাম ম্যানেজার রুসি টিও।

প্রতিনিধি দল বাংলাদেশে তাদের কার্যক্রম এবং বিটিআরসির সাথে নিয়মিত যোগাযোগসহ ফেসবুকের নানাবিধ সমসাময়িক বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানকে অবহিত করেন। দীর্ঘ সু-সম্পর্কের কারণে বিটিআরসি’র সাথে মেটার কার্যক্রম পরিচালনা সহজতর হওয়ায় চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ বিভিন্ন ইস্যুতে গুজব ও অপপ্রচার বন্ধে ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এসব প্রতিরোধে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। দেশে বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুক/ইন্সটাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করায় অপপ্রচার/গুজব দ্রুত ছড়িয়ে পড়ার শংকা থাকে উল্লেখ করে এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা প্রতারণামূলক কার্যক্রম, বেটিং বা জুয়ার প্রচারণা করতে না পারে সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে অধিক গুরুত্ব প্রদানের অনুরোধ জানান বিটিআরসি চেয়ারম্যান । এ লক্ষ্যে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে এ ধরণের কনটেন্ট প্রকাশের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত ও অপসারণের লক্ষ্যে কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দেওয়ার আহবান জানিয়ে বিটিআরসি থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

আলোচনাকালে বিটিআরসি চেয়ারম্যান বাংলাদেশের জনসাধারণের জন্য নিরাপদ অনলাইন ব্যবহার সংক্রান্ত বিভিন্ন ধরণের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের ডিজিটাল স্বাক্ষরতা (Digital Literacy ) বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণের জন্য ফেসবুক প্রতিনিধি দলকে অনুরোধ জানান।

মেটার পাবলিক পলিসির প্রধান রুজান সারওয়ার বিটিআরসি’র মতামতকে স্বাগত জানান এবং বিটিআরসি’র সাথে আরো বেশি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি