শুক্রবার, মে ২২, ২০২৬
27 C
Dhaka

গ্রামীণফোনের জন্য ৫শ টাওয়ার স্থাপন করবে ইডটকো

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন সম্প্রতি ইন্টিগ্রেটেড টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এ চুক্তির মাধ্যমে দেশজুড়ে ইডটকো বাংলাদেশ গ্রামীণফোনের জন্য ৫০০ টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছে।

এ পার্টনারশিপ – বর্তমান কঠিন সময়ে টাওয়ার সম্প্রসারণের মাধ্যমে ডাটা ও ভয়েস সেবা নিশ্চিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতিরই প্রকাশ। এছাড়াও, প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারের সঠিক কার্যকারিতা ও দক্ষ পরিচালনা এবং স্বল্পসংখ্যক টাওয়ার নির্মাণের মাধ্যমে অধিক অপারেটদের সেবা প্রদানের উদ্দেশ্যও পূরণ হবে গ্রামীণফোন ও ইডটকো’র মধ্যে সম্পাদিত এ চুক্তির মাধ্যমে।

এই সম্পর্কে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন. “বাংলাদেশে মোবাইল টাওয়ার ব্যবস্থাপনার জন্য এটি একটি ইতিবাচক যাত্রার শুরু যা গ্রাহকদের মানসম্মত গ্রাহক সেবার নিশ্চিতে অত্যন্ত প্রয়োজনীয়। আর এর বর্ধনশীল চাহিদা রক্ষার্থে গ্রামীণফোনের ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসার দাবীদার।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘ আমি এখানে বিটিআরসি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা চ্যালেঞ্জিং অবস্থা বিবেচনায় নিয়ে আমাদেরকে টাওয়ার নির্মানের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ করে দিয়েছেন।’

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডাইরেক্টর  রিকি স্টেইন  বলেন, ‘বাংলাদেশে একটি বিস্তৃত, টেকসই ও ভবিষ্যতমুখী মোবাইল নেটওয়ার্ক সিস্টেম নির্মাণে আমাদের যৌথ উদ্যোগে গ্রামীণফোনের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’

বর্তমানে, গ্রামীণফোনের ১৬ হাজারের বেশি টাওয়ার সাইট রয়েছে, যার মধ্যে ১৩ হাজারের বেশি টাওয়ার সাইট ফোরজি সেবাদানে নিয়োজিত।

এই সপ্তাহের জনপ্রিয়

টেলিকম খাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

লেনোভোর ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ আইসিটি পণ্য ও সল্যুশন প্রদানকারী...

লেনোভো পার্টনার এক্সিলেন্স পেল গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের আইসিটি বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড...

বিক্রয় ডটকম কিনে নিল ইউক্রেনীয় প্রতিষ্ঠান জিজি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অনলাইন ক্লাসিফায়েড বা কেনাবেচার বাজারে এক...

সর্বশেষ

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

টেকভিশন২৪ ডেস্ক: সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি