রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: চেক প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন।বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল সাংবাদিকদের নিশ্চিত করেছেন।এর আগে এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ কর‍তে ব্যর্থ হন।এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।

এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোন পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন। ২০১৮ সালে প্রতিষ্ঠার পরেই অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বাংলাদেশে সাড়া জাগিয়েছিল ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সব ধরনের পণ্যে ব্যাপক ছাড় এবং লোভনীয় ক্যাশব্যাক অফারের পাশাপাশিতারকাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা, টিভি চ্যানেল-সহ সব গণমাধ্যমে দর্শনীয় বিজ্ঞাপন দিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। মাত্র তিন বছরে এর গ্রাহক সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গিয়েছিল।তবে অনেকের অভিযোগ ছিল, যে অগ্রিম ১০% টাকা দিয়ে পণ্যের অর্ডার দেওয়ার পর পণ্য পেতে কয়েক মাসও সময় লেগেছে। আবার অনেকে শেষ দিকে অর্ডার দিয়ে পণ্যও পাননি।

এমনকি ইভ্যালি যেসব বিক্রেতা বা মার্চেন্টদের কাছ থেকে পণ্য নিতো তারাও সময়মতো তাদের বিক্রিত পণ্যের অর্থ পাননি। এসব ঘটনার পাশাপাশি এরপরের ঘটনাও মোটামুটি সবারই জানা।গ্রাহকদের দায়ের করা প্রতারণা মামলায় ২০২১ সালের ১৬ই সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেল। দুই বছরেরও বেশি সময় পর সব মামলা থেকে জামিন পেয়ে গত ১৮ ডিসেম্বর তিনি ছাড়া পান। ২০২১ সালে একই দিনে প্রতিষ্ঠানটির তখনকার চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি অবশ্য আগেই জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে বিশাল মূল্যছাড়ের কৌশল এড়িয়ে ক্যাশ অন ডেলিভারিতে এখন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে পরিচালনা করারর কথা জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। চলমান জানুয়ারি মাস থেকে গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে শুরু করবে বলে জানান রাসেল। এছাড়া আগামী মে মাস থেকে চেকসহ পুরোনো সব দেনার টাকাও পরিশোধ করা শুরু করবে বলেও জানান তিনি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি