শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

১০ ফেব্রুয়ারি মাই ই-কিডস এবং ডিআইএস টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের আধুনিক প্রযুক্তিজ্ঞান উন্নত করা, তাদের মাঝে উদ্যোক্তাবৃত্তির প্রতি উৎসাহ ও উদ্দীপনা তৈরি করা এবং ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরির লক্ষ্যে আগামি ১০ ফেব্রুয়ারি মাই ই-কিডস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগে রাজধানীতে ‘কৌতুহলী উদ্ভাবনী জাগরণ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজন করতে যাচ্ছে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪। এই সহযোগিতামূলক প্রয়াসের লক্ষ্য কিডস পাজল, স্টিম প্রজেক্ট, কোডিং চ্যালেঞ্জ এবং জুনিপ্রেনিউরদের ব্যবসায়িক প্রতিযোগিতা সহ আকর্ষণীয় প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের উদ্ভাবনীশক্তিকে উৎসাহিত ও অনুপ্রাণিত করা। এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।

১৪ জানুয়ারি ২০২৪ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কনকোর্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রæপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহŸায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান ও উপাধ্যক্ষ মহসীনা শারমিন নিশাত, ওয়াহিদা ইসলাম ঝুমুর (ইংলিশ ভার্সন) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল।

সংবাদ সম্মেলনে জানাননো হয়, আগামি ১০ ফেব্রæয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩-৩০ মিনিট পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে এ আয়োজন চলবে এবং সেরা ৩ জন সুপার কিডকে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবে সনদ। মাই ই কিডস যেহেতু তরুণ শিক্ষার্থীদেরকে প্রযুক্তিগত উন্নয়নের ওপর বেশি গুরুত্ব প্রদান করে সেহেতু টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড দেশের ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে আরো জানাননো হয়, বাংলাদেশে অদ্যাবধি ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্যান্য বসরকারি প্রতিষ্ঠান টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড আয়োজন করেননি। মাই ই কিডস এবারই প্রথম অনুষ্ঠানটি আয়োজন করেছে। করোনাকালীন সময়ে সমগ্র বিশ্ব একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যার ফলশ্রæতিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকেরা প্রযুক্তির ব্যাপাওে যে নতুন ধারণা পেয়েছে সেই ধারণাকে আরো শাণিত ও সক্ষমভাবে পরিচালনা করার জন্যে তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তির প্রতি যথেষ্ট গুরুত্ব ও প্রযুক্তিকে সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মাই ই কিডসের এই আয়োজন যুগান্তকারী একটি পদক্ষেপ।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির যে রূপকল্প করেছেন সে রূপকল্পকে বাস্তবে রূপদানের জন্য মাই ই কিডস কর্তৃক আয়োজিত এই টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদেও দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে নেয়ার ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এধরনের কাজে সবসময় অগ্রণী ভ‚মিকা পালন করে থাকে বলে সংবাদ সম্মেরনে জানানো হয়।

রেজিস্ট্রেশনের সকল তথ্যাদি মাই ই কিডসের ওয়েবসাইটে বিস্তরিত রয়েছে। http://myekids.com/technopreneur-olympiad-2024, যোগাযোগের জন্যঃ মাই ই কিডস্ তথ্য কেন্দ:্র ০১৭১৩৪৯৩২৯১।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি