বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের আয়োজন সিইএসে আসুসের গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। গত ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে এবারের সিইএস। একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আসুস রিপাবলিক অব গেইমারস (আরওজি) এই বছর বাজারে নতুন গেমিং ল্যাপটপ আনার ঘোষণা দেয়। জেফাইরাস, স্কার এবং স্ট্রিক্স- এই তিনটি সিরিজে আসছে আসুসের গেমিং ল্যাপটপগুলো।

গেমিংয়ে রিয়েলিটি

পোর্টেবল গেমিংকে নতুন লেভেলে নিয়ে এসেছে আরওজি। জেফাইরাস সিরিজের জি১৪ এবং জি১৬ আপগ্রেডে একইসাথে আছে প্রযুক্তি, পারফরম্যান্স এবং ডিজাইন। প্রসেসর হিসেবে জি১৪ ল্যাপটপে রয়েছে এমডি রাইজেন৯ এবং জি১৬ এ রয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৮৫এইচ পর্যন্ত।দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স জিপিইউ। ল্যাপটপগুলো পাওয়া যাবে একলিপ্স গ্রে এবং প্লাটিনাম হোয়াইট কালারে। এতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম প্রলেপ। তাই এটি যেমন হালকা তেমনি টেকসই। জি১৪ মাত্র ১.৫সেমি পাতলা এবং ওজনে ১.৫ কেজি। অন্যদিকে, জি১৬ ল্যাপটপটি পাতলায় ১.৪৯ সেমি আর ওজনে ১.৮৫ কেজি। প্রথমবারের মতো এই ল্যাপটপগুলোতে আরওজি নেবুলা ডিসপ্লে ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। জি১৪ এর ডিসপ্লে রেজল্যুশন ৩কে আর রিফ্রেশ রেট ১২০ হার্জ প্যানেল। জি১৬ এর ডিসপ্লে রেজল্যুশন ২.৫কে আর রিফ্রেশ রেট ২৪০ হার্জ।

গেমিং পাওয়ার হাউস

পাওয়ারফুল গেমিং এক্সপেরিএন্সের জন্য খ্যাত আরওজি স্ট্রিক্স স্কার সিরিজ। এই বছর আসছে এই সিরিজের ১৬ এবং স্কার ১৮ ল্যাপটপ। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। এর থার্মাল ডিজাইনে সিপিইউ আর জিপিইউতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল, এবং ট্রাই-ফ্যান  প্রযুক্তি। ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮ ইঞ্চির মিনি এলইডি যা মূলত আরওজি নেবুলা এইচডিআর ডিসপ্লে। এর রেজল্যুশন ২৫৬০x১৬০০ আর ২৪০ হার্জ রিফ্রেশ রেট। ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে কোয়াড-স্পিকার ডলবি অ্যাটমস অডিও ফিচার। ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিং সহ ৯০ ওয়াট ব্যাটারির সুবিধা পাওয়া যাবে এতে। এছাড়া, এই সিরিজের ফিচারে আরও আছে গেমার-ফ্রেন্ডলি কীবোর্ড, থান্ডারবোল্ট টিএম ৪, ২.৫ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) ল্যান, ওয়াইফাই ৬ই।

দারুণ পারফরম্যান্সে স্ট্রিক্স ভ্যারিয়েন্ট

আরওজি স্ট্রিক্স জি১৬ এবং জি১৮ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৮০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। স্ট্রিক্স জি সিরিজটির ডিসপ্লে ১৬ ইঞ্চি এবং ১৮ ইঞ্চি যার রেজল্যুশন ২৫৬০x১৬০০, রিফ্রেশ রেট ২৪০ হার্জ। ডলবি ভিশন এইচডিআর সাথে এর আরওজি নেবুলা ডিসপ্লে থাকায় এর ভিজ্যুয়াল দারুণ। ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তির কারণে এর অডিওভিজুয়াল পারফরম্যান্সও ব্যতিক্রমী। গেমার-ফ্রেন্ডলি ফিচারের মধ্যে রয়েছে প্রশস্ত টাচপ্যাড, অ্যারো-কী, থান্ডারবোল্ট ৪ এর সমর্থন, আরজিবি কীবোর্ড, ১ জিবিপিএস ল্যান, ওয়াইফাই ৬ই এবং ৭২০পি এইচডি ক্যামেরা। এই সিরিজে ৯০ ওয়াট-আওয়ার ব্যাটারি এবং ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিং ক্ষমতা থাকায় এতে গেম খেলা যাবে অনায়াসে। আরওজি স্ল্যাশ ডিজাইনে ভোল্ট গ্রিন আর ইকলিপ্স গ্রে ভার্সনে পাওয়া যাবে এই সিরিজের ল্যাপটপগুলো।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি