শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল বিষয়ে সদস্যদের নিয়ে বাক্কোর কর্মশালা

বুধবার (২২ নভেম্বর, ২০২৩) ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং ‘এসটি রিলায়েন্স অ্যাসোসিয়েট্স’-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়ার পাঠ: দক্ষ ট্যাক্স ফাইলিংয়ের ব্যবহারিক নির্দেশিকা (Decoding Personal Income Tax Returns: A Practical Guide to Efficient Tax Filing)’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্কো অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াটি অনেকের কাছেই জটিল এবং দুর্বোধ্য বলে বোধ হয়। এধরণের নানা মন্তব্যই সদস্যদের কাছ থেকে পাচ্ছিলাম। তাই আমরা এই কর্মশালাটি আমাদের সদস্যবৃন্দের সুবিধার কথা ভেবে নিয়ে এসেছি। এসটি রিলায়েন্স অ্যাসোসিয়েট্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটস বিভাগ, ইনকাম ট্যাক্স বিডিসহ সকল সহযোগীদের বাক্কোর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

এছাড়াও বক্তব্য রাখেন এসটি রিলায়েন্স অ্যাসোসিয়েট্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম তৌহিদ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে পাঠ দান করেন আয়কর বিশেষজ্ঞ রোকনুজ্জামান জসিমী এবং ইনকাম ট্যাক্স বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমান উল্লাহ সরকার।

বাক্কোর ৩৫টি সদস্য প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪২ জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালার সহযোগী হিসেবে আরও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার অফ অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন (ম্যাটস) বিভাগ, ঢাকা ইউনিভার্সিটি ট্যাক্সেস অ্যাডভাইজার্স অ্যাসোসিয়েশন এবং ইনকাম ট্যাক্স বিডি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি