রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

নকিয়া আনল ১৬ জিবি র‌্যামের ফোন

এইচএমডি গ্লোবালের মালিকানাধীন নকিয়া এই প্রথম ১৬ জিবি র‌্যামের ফোন বাজারে আনল। মডেল নকিয়া জি৪২। এটি একটি ৫জি ফোন। এতে ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। ফোনটি কিনলে একটি ব্লুটুথ হেডফোন ফ্রিতে পাবেন।

নকিয়া জি৪২ একটি সস্তার ফোন হওয়া সত্ত্বেও এতে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এছাড়াও, কোম্পানি এই স্মার্টফোনটির প্রথম বিক্রিও শুরু করেছে, যা আপনি নকিয়া ডটকম থেকে কিনতে পারবেন।

নকিয়ার নতুন ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ স্ক্রিন প্রটেকশন রয়েছে।

হ্যান্ডসেটটির পেছনের কভারটি ৬৫ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি। ফলে পরিবেশের কোনো রকম ক্ষতি করবে না বলেই দাবি কোম্পানির।

নতুন এই ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস ৫জি প্রসেসর ব্যবহৃত হয়েছে। ডিভাইসটিতে আপনি দুই বছরের ওএস আপগ্রেড পেয়ে যাবেন। বর্তমানে সফটওয়্যার আপডেট হিসেবে এতে অ্যানড্রয়েড ১৩ সাপোর্ট করে।

ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। যা তিন দিন ব্যাকআপ দেবে বলে নকিয়া দাবি করছে। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ২৫ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

ফোনের পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে। এছাড়াও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

১৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই ফোনের দাম ভারতে ১৬ হাজার ৯৯৯ রুপি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি