সোমবার, জুন ১৫, ২০২৬
29.1 C
Dhaka

ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে রবিবার দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম।

সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, কোম্পানীর স্বতন্ত্র পরিচালক ড. আহসান এইচ. মনসুর, শামসুল আলম মল্লিক, এফসিএ এবং অধ্যাপক এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ।

এছাড়াও সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান (অব.), এস এম শোয়েব হোসেন নোবেল এবং এমদাদুল হক সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, মো. হুমায়ুন কবীর এবং মো. ইউসুফ আলী, কোম্পানী সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, এফসিএস, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ওমর ফারুক রিপন, এফসিএ, হেড অব ইন্টারনাল অডিট এবং কম্পøায়েন্স (ভারপ্রাপ্ত) রহমত আরা হুদা, এসিএ, এফসিএমএ; কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

সভায় শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদনসহ প্রতিষ্ঠান ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারপ্রতি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য শেয়ারপ্রতি ৯০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

এছাড়াও, সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালকদের নির্বাচন/পুনঃনির্বাচন এবং প্রতিষ্ঠানের একজন স্বতন্ত্র পরিচালককে আগামি ৩ বছরের জন্য পুনঃনিয়োগ প্রস্তাব অনুমোদন করেন। সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানী, চার্টাড একাউন্টেন্টস্কে এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স আল-মুক্তাদির অ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্টকে পুনঃনিয়োগের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

উক্ত সভায় যোগদান করে বার্ষিক সাধারণ সভাকে সাফল্যম-িত করায় সভার চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি