মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

ব্র্যাক ব্যাংক-ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন ১ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকার জন্য  ৮ম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছে ৫ প্রতিষ্ঠান ও এক উদ্যোক্তা।

শুক্রবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আইটি কনসালট্যান্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী সাইফুদ্দিন মুনীর ‘আইসিটি বিজনেস পারসন অব ইয়ার ২০২২’ পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে ভিসি ও ফাউন্ডার্স আলোচনা

‘আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (লোকাল মার্কেট)’ পুরস্কার জিতেছে ডিভাইন আইটি লিমিটেড এবং ‘আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (ইন্টারন্যাশনাল মার্কেট) পুরষ্কার জিতেছে ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড। এছাড়া ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে পিকাবু ডট কম।

‘আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার’ পেয়েছেন দুটি স্টার্টআপ—ট্রাক লাগবে ও মনের বন্ধু।

পিকাবু এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মরিন তালুকদার, ট্রাক লাগবের সিইও এনায়েত রশিদ, মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও সিইও তাওহিদা শিরোপা, ডাইনামিক সলিউশন ইনোভেটরস লিমিটেডের (ডিএসআই) চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোজাহেদুল হক আবুল হাসনাত; ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং আইটি কনসালটেন্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দিন মুনীর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ।

দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করা উদ্যোক্তাদের উদ্ভাবন ও তাদের কার্যক্রমকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এ পুরস্কার দিয়ে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি