মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

ঢাকায় জাতীয় যুব উদ্যোক্তা ২০২৩ সম্মেলন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের উদীয়মান তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে ১৩ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হল জাতীয় যুব উদ্যোক্তা সম্মেলন ২০২৩।  সোসাইটি ফর বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন নেটওয়ার্ক (বিএইএন) এর সহায়তায় এগ্রিন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ সম্মেলনের উদ্ভোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় তিনি বলেন, একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এই ধরণের উদ্যোগ উদীয়মান উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের গেম-চেঞ্জার করার চেষ্টা দৃষ্টান্তমূলক উদাহরণ হতে পারে। এতে বিশেষ অতিথি ছিলেন মানিক মাহমুদ, প্রোগ্রাম স্পেশালিস্ট ইনোভেশন, এটুআই এবং নির্বাহী সদস্য, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং কে এম হাসান রিপন,  কান্ট্রি ডিরেক্টর, জিইএন  বাংলাদেশ।  দেশের প্রতিষ্ঠিত উদ্যোক্তা, অভিজ্ঞ বক্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের ২০ জন আলোচক কৃষি, ই-কমার্স এবং রিয়েল এস্টেট সেক্টরের উপর তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। যেখানে এসএমই, টিম বিল্ডিং এবং নেটওয়ার্কিং, পরিবেশগত স্থায়িত্ব, কৃষি যান্ত্রিকীকরণ, ব্যবসা এবং অর্থায়নের সুযোগ, বিক্রয়ের বৃদ্ধির কৌশল এবং ইমোশনাল ইন্টেলিজেন্স প্রভৃতি বিষয়ে আলোচনা প্রাধান্য পায়।

এছাড়া বিজনেস ডেভেলপমেন্ট, লজিস্টিক, সাপ্লাই চেইন, কাস্টমার সার্ভিস, অর্থায়ন, ব্র্যান্ড, মার্কেটিং, জনসংযোগসহ বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা দিতে সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টদের অংশগ্রহণে প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সেক্টরে উদ্যোক্তা হতে আগ্রহী দেশের ১৬ টিরও বেশি সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, বিজনেস এবং ক্যারিয়ার ক্লাব থেকে নির্বাচিত ২০০ সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । বিডিডিএল অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এবং স্মার্ট ভিলেজ সোসাইটি  এবং আদি এন্টারপ্রাইজ লিমিটেড প্লাটিনাম স্পন্সর। আউটরিচ পার্টনার ছিল র’দিয়া আইএনসি।  

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি