বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
28 C
Dhaka

অনলাইনে ইয়োগা শেখায় সেলফ হিলিং হাব

টেকভিশন২৪ ডেস্ক: সারা বিশ্বের ইয়োগা সেক্টরের সব বিষয়ে আত্মশুদ্ধির জ্ঞান ও শিক্ষার প্রকৃত কলা-কৌশল অনলাইন প্লাটফর্মের মাধ্যমে দেশের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে চায় সেলফ হিলিং হাব। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি  দীর্ঘদিন ধরে ওয়েবসাইটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশে এবং বিদেশের মানুষকে ইয়োগা ও ওয়েলনেস বিষয়ে অনলাইন ও অফলাইনে ফিজিক্যালি প্রশিক্ষণ দিয়ে অসছে।

ইয়োগার সার্বিক উপযোগিতার কথা বিবেচনা করে বাংলাদেশসহ সারা বিশ্বে ইয়োগার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই দেশের ইয়োগাপ্রেমীদের সামনে সারাদেশের ইয়োগা ও ওয়েলনেস প্রশিক্ষকদের কার্যক্রম তুলে ধরতে এবং সাধারণ মানুষদের প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে, প্রাকৃতিক জীবনযাপনে উৎসাহিত করতে রাজধানীতে ঢাকা ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্টের আয়োজন করা হয়।

৩০ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে ‘ঢাকা ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্ট-২০২৩’ অনুষ্ঠিত হয়।

ইয়োগা ফেস্টিভ্যালটি আয়োজন করেছে আন্তর্জাতিক নন-প্রফিটেবল অর্গানাইজেশন সেলফ হিলিং হাব। এছাড়াও আয়োজনে সহায়তা করেছে সেলফ হিলিং হাবের সাথে সংশ্লিষ্ট সকল প্রফেশনাল  ইয়োগা এবং ওয়েলনেস প্রশিক্ষক ও প্রতিষ্ঠান।  

সেলফ হিলিং হাবের প্রতিষ্ঠাতা আহসান রাশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চিন্তা  ও যোগ-তত্ত্ববিদ অরুপ রাহি, দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, একুশে টেলিভশনের সিইও পীযুষ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, আলফা  ইয়োগার কর্ণধার নিজামসহ প্রমুখেরা। সেসাথে উপস্থিত ছিলেন সারাদেশের প্রফেশনাল ইয়োগা এবং ওয়েলনেস  প্রশিক্ষক, মেন্টরসহ ইয়োগা সেক্টরের সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।

অুনষ্ঠানে বক্তারা বলেন, ইয়োগা বা অভ্যাস হল শরীর আর মন যুক্ত করে সুস্থ থাকার এক প্রাচীন পদ্ধতি। আসলে ইয়োগা বা যোগ তো শুধু ব্যায়াম নয়, যোগ কথার আসল অর্থ হল চেতনা। বাংলাদেশের অনেকেই জানেন না যোগ বা ইয়োগা আসলে কী। যদি প্রাতিষ্ঠানিকভাবে ইয়োগা ও ওয়েলনেস বিষয়ে সারাদেশের সাধারণ মানুষদের কারিকুলাম-ভিত্তিক শিক্ষার মাধ্যমে সচেতন করে তোলা যায়, তাদেরকে প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে, প্রাকৃতিক জীবনযাপনে উৎসাহিত করা হয়, তাহলে এখানে ইয়োগা ও ওয়েলনেস বিষয় নিয়ে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত অংশগ্রহণকারী ১৯টি  ইয়োগা শিক্ষা প্রতিষ্ঠানকে সার্টিফিকেট দেয়া হয়। এরপর ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম উপস্থাপন করে।

সেলফ হিলিং হাবের প্রতিষ্ঠাতা আহসান রাশিদ বলেন, যারা ইয়োগাকে মনেপ্রাণে ভালোবাসেন, তারা যাতে আমাদের ইয়োগা এবং ওয়েলনেস  প্রশিক্ষকদের কার্যক্রম সম্পর্কে জানতে পারেন, সে সাথে পরে তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন, তাই এ আয়োজনে সারাদেশের বিভিন্ন প্রফেশনাল  ইয়োগা এবং ওয়েলনেস প্রশিক্ষক ও তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, সেলফ হিলিং হাব (https://www.selfhealinghub.com/) আন্তর্জাতিক নন-প্রফিটেবল অর্গানাইজেশন। এটি বাংলাদেশ ও ফিনল্যান্ড-ভিত্তিক ইয়োগা বা যোগ, মেডিটেশন, আকুপ্রেসারসহ নানা ধরনের প্রাকৃতিক বিকল্প চিকিৎসা বিষয়-ভিত্তিক ফ্রি এবং পেইড ই-লার্নিং প্লাটফর্ম। এটি ফিজিক্যাল এবং অনলাইন ইয়োগা বা যোগ শেখার এমন একটা প্লাটফর্ম, যেটি সারাদেশের সাধারণ মানুষদের  অনলাইন ইয়োগা বা যোগ, মেডিটেশন, আকুপ্রেসারসহ ইত্যাদি বিষয়ের উপর ট্রেনিং কোর্স, সেমিনার, ওয়ার্কশপ পরিচালনা করে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি