শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
31.9 C
Dhaka

শুরু হচ্ছে “এমপ্লোয়েবিলিটি ফেস্ট” ২০২০, চলছে রেজিষ্ট্রেশন

টেকভিশন২৪ ডেস্ক: সারাবিশ্বের মতো বাংলাদেশর শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও হার বৃদ্ধির ফলে চাকুরির বাজারে ও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানের চাহিদা ও প্রতিযোগিতা। চাকুরি প্রার্থীদের চাহিদা অনুযায়ী চাকুরির বাজার অত বড় না হওয়াতে অনেক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে চাকরি বা কর্মসংস্থান বেছে নিতে হয় চাকরি প্রার্থীদের। পাশাপাশি তথ্যপ্রযুক্তির অধিকতর বিকাশের ফলে চাকুরির ক্ষেত্রেও তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এই প্রতিযোগিতা মূলক অবস্থায় চাকুরি প্রার্থীদের বেশকিছু নিয়ম কানুন মেনে বা শিখে যদি চাকুরির বাজারে না যায় সে ক্ষেত্রে চাকুরি প্রার্থীদের জন্য উপযুক্ত ও পছন্দসই চাকুরি বা কর্মসংস্থান বেছে নেয়া অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিকে মাথায় নিয়ে ইনস্পায়ারিং বাংলাদেশ প্রযোজিত ও বাংলাদেশ  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রালয়ের অধিন্যস্ত এলআইসটি প্রকল্প ও দুর্বার এর অংশগ্রহনে তরুণদের জন্য শুরু হচ্ছে ’এমপ্লোয়েবিলিটি ফেস্ট’ ২০২০। আয়োজনটি আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে।

এমপ্লোয়েবিলিটি ফেস্ট এর চারটি স্তম্ভ যেগুলো আমাদের নির্ধারিত উদ্দেশ্যগুলো নিশ্চিত করবে:  ১. চাকরির দক্ষতা বিষয়ক সচেতনতা গঠন করা। ২. নিয়োগকর্তা এবং পেশা সন্ধানীদের মধ্যে সম্পর্ক স্থাপন। ৩. ব্যক্তিগত ব্র্যান্ডিং টুলস উন্নতিকরণ। ৪. স্নাতকোত্তরদের মেনটরিং এবং কোচিং।

যুবসমাজের কাছে প্রশ্ন রইলো, একবিংশ শতাব্দীর এই সময়ে ঠিক কোথায় আছেন আপনি?  আপনার পরিচয় কী?  নিজেকে নিজের জায়গায় ঠিক কতটুকু প্রমাণ করতে পেরেছেন? চলে আসুন Employability Fest এ! আপনার উত্তর পেয়ে যাবেন! Inspiring Banladesh presents #EmlpoyabilityFest বাংলাদেশের জন্য এটা একটা সুবর্ণ সময়। আমাদের মোট জনসংখ্যার ৩৩ শতাংশেরও বেশি কর্মঠ যুবক যাদের বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে। বর্তমানে আমরা যে ৩৩ শতাংশ কর্মঠ যুবক পাচ্ছি তা জনতাত্ত্বিক লভ্যাংশ তত্ত্বের ফলস্বরূপ।

পুনরায়, বিশেষজ্ঞরা অন্যভাবে বলার চেষ্টা করছে যে,কর্মঠ যুবকদের মাধ্যমে আমাদের সীমাহীন সুযোগও রয়েছে। যদি যুব সমাজকে সময়মত পথনির্দেশনার মধ্যে দিয়ে সঠিক কাজের জন্য ব্যবহার করা যেতে না পারে, তাহলে ধরে নেয়া হয় যে,আমরা ২০৪১ সাল নাগাদ জনতাত্ত্বিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারি।

বর্তমান অবস্থায়, প্রত্যেক নিয়োগকর্তা কর্মঠ যুবক খুঁজছে যার চাকরি করার দক্ষতা আছে। উইকিপিডিয়া অনুসারে, “Employability” হলো,কাজ এবং কাজে নিয়োজিত হওয়ার দক্ষতা।

উদাহরণস্বরুপ:  প্রথমেই চাকরি পাওয়ার দক্ষতা। চাকরি বহাল রাখার দক্ষতা। প্রয়োজনে নতুন চাকরি পাওয়ার দক্ষতা।  আমরা পর্যবেক্ষণ করেছি যে, শিক্ষা প্রতিষ্ঠান,যুবক এবং সরকারি পর্যবেক্ষণ সেলগুলোর মধ্যে একটা বিশাল দূরত্ব রয়েছে। এই পরিস্থিতিতে,’ইনস্পায়ারিং বাংলাদেশ’ ’এমপ্লোয়েবিলিটি ফেস্ট’ নামে একটি প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে যেখানে আমরা আশা করছি, ১০০,০০০+ অংশগ্রহণকারী এবং ১০০+ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থাকবে যারা চাকরির যোগান দিতে পারবে।

গুরুত্ব প্রাধান্যের ক্ষেত্রসমূহঃ ১. আমাদের যুবকদের মধ্যে চাকরির যোগ্যতাকে উন্নত, পর্যবেক্ষণ এবং পদোন্নতি করতে প্রভাবক হিসেবে কাজ করা যাতে তারা নিজেদেরকে তাদের কর্মস্থানের উপযুক্ত করে তুলতে পারে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও ধারণার সাথে। ২. নিয়োগকর্তাদের সঠিক সময়ে সঠিক লোক পেতে সাহায্য করা প্রয়োজনীয় মেধা দেখে। ৩. শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়োগকারী এবং স্নাতকোত্তরদের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করা।

এই আয়োজন নিয়ে ইন্সপায়ারিং বাংলাদেশ এর ফাউন্ডার ইমরান ফাহাদ বলে, “এমপ্লোয়েবিলিটি ফেস্ট এর মাধ্যমে আমরা ১০০,০০০ যুবক কে ভবিষ্যৎ চাকরীর জন্য তৈরী করতে পারবো সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের এই প্রয়াস।

তিনি জানান, এবারে এমপ্লোয়েবিলিটি ফেস্ট  এর সহযোগী পার্টনার হিসেবে থাকছেন: এলআইসিটি, দুর্বার, জিও ফোন, বিএসডিআই, কানাডিয়ান ইউনিভারসিটি বাংলাদেশ, বিডি অ্যাপস, রাবভিক ইনোভেশন, কর্ম জবস, স্কীল জবস, ক্যারিয়ার হাব বাংলাদেশ, শার্পনার, লীডসাস, লাক্স বাংলাদেশ, বীগ ভেঞ্ছার, চার চাকা, গ্লোবাল নিউজ পোর্টাল ”টেকভিশন২৪.কম” ও জিডি বাংলা।

অংশগ্রহন করতে রেজিষ্ট্রেশন করুন : https://rb.gy/ood9sa

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

সর্বশেষ

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি