বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

“নাসা জুনিয়র পাইলট প্রোগ্রাম” অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প এর যৌথ আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় ২২ জুলাই ২০২৩ অনুষ্ঠিত হলো “নাসা জুনিয়র পাইলট প্রোগ্রাম” উক্ত প্রোগ্রামে শিশু-কিশোরদের মাঝে মহাকাশ বিজ্ঞানকে জনপ্রিয় করা এবং বিজ্ঞান, প্রযুক্তি, ম্যাথমেটিক্স, স্পেস সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট গুলোতে বিভিন্ন প্রাক্টিক্যাল ওয়ার্ক এর মাধ্যমে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এই আয়োজন।

ওয়ার্কশপটিতে সারা বাংলাদেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সি প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। আয়োজনটিতে বাচ্চারা বিভিন্ন গ্রুপ এ বিভক্ত হয়ে ১০ ধরনের পেপার ওয়ার্ক এর পাশাপাশি মাইক্রো গ্রাভিটি এবং সুপার সনিক সাউন্ড সিস্টেম এর উপর ১১টি প্রাক্টিক্যাল কাজ বাচ্চারা হাতে কলমে শিখেছে।

আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল তিনি বলে_ “আমাদের বাচ্চারা প্রচুর মেধাবী এখন থেকেই আমরা তাদেরকে যদি সঠিক গাইডলাইন দিতে পারি তাহলে আমাদের বাচ্চাদের মধ্য থেকেই আমরা আমাদের ভবিষৎ বিজ্ঞানীকে দেখতে পাবো এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি এই ধরনের এক্টিভিটি অব্যাহত থাকবে”

এই প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘সারা বাংলাদেশে শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞান চর্চাকে আরোও বেশি উৎসাহিত করাতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে আমাদের এই প্রোগ্রাম আমরা আশা করছি এই ধরনের প্রোগ্রাম সামনেও অব্যাহত থাকবে”।

আয়োজনটিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন প্রতিযোগিতা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ‘মোস্ট ইন্সপিরেশন’ ক্যাটাগরিতে গ্লোবাল চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের দল ‘টিম ডায়মন্ডস’ কে সংবর্ধনা প্রদান করা হয়।

আয়োজনটিতে নলেজ পার্টনার হিসেবে ছিলেন ক্রিয়েটিভ জুনিয়র এবং ইভেন্ট পার্টনার ইভেন্ট ফ্লুয়েন্ট এবং ই-টিকেটিং পার্টনার ই-সফট।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি