রবিবার, জুলাই ২৬, ২০২৬
33 C
Dhaka

স্যামসাং গ্যালাক্সি দু’টি স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ -এর আনন্দকে বাড়িয়ে তুলতে স্যামসাং বাংলাদেশ এর জনপ্রিয় দু’টি স্মার্টফোন – গ্যালাক্সি এফ১৩ ও গ্যালাক্সি এ৭৩ -এ দুর্দান্ত ছাড় নিয়ে এসেছে। ক্রেতারা এখন ২৮,৯৯৯ টাকার বদলে ২৫,৯৯৯ টাকা দিয়ে গ্যালাক্সি এফ১৩ এবং ৭৭,৪৯৯ টাকার পরিবর্তে ৬৪,৯৯৯ টাকা গ্যালাক্সি এ৭৩ কিনতে পারবেন। পরবর্তী কোনো ঘোষণার আগ পর্যন্ত এ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।      

দুর্দান্ত এ ছাড় নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ আয়োজন নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। আমরা জানি, আমাদের ফ্যানরা এ আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এজন্য, তাদের আনন্দ বাড়িয়ে তুলতে, আমরা আমাদের ফ্যানদের পছন্দের দু’টি ডিভাইস – গ্যালাক্সি এফ১৩ ও গ্যালাক্সি এ৭৩ ডিভাইসে ছাড় সুবিধা নিয়ে আসতে পেরে আনন্দিত। আমাদের প্রত্যাশা, এ উদ্যোগকে আমাদের ফ্যানরা ইতিবাচকভাবে গ্রহণ করবেন। এবং আমরা ধারাবাহিকভাবে আমাদের ফ্যানদের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারবো।”

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ -এ রয়েছে ৬০ হার্টজের ৬.৬ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে, ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনোজ ৮৫০ সাথে মালি-জি৫২ গ্রাফিকস প্রসেসর। ফোনটিতে রয়েছে পিডিএএফ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের ট্রিপল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশের সাথে ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স। সাবলীল ক্যামেরা ইউআই এবং এটা ব্যবহারেও স্বাচ্ছন্দ্যদায়ক। এবং ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে প্যানোরামা, পোর্ট্রেট, প্রো ও ফুড মোড।

অন্যদিকে, গ্যালাক্সি এ৭৩ -এ রয়েছে ১০৮ মেগাপিক্সেল লেন্স। মূল ক্যামেরা ছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং দু’টি ৫ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো সেন্সর। স্মার্টফোনটিতে আরও রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। গ্যালাক্সি এ৭৩ -তে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট এবং ৬.৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেডপ্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে সাথে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। দুর্দান্ত এ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে খাতের মধ্যে নেতৃস্থানীয় সফটওয়্যার সাপোর্ট।          

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি