মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26 C
Dhaka

কিসিলেক্ট ব্র্যান্ডের কেএস প্রো স্মার্টওয়াচ

টেকভিশন২৪ ডেস্ক : দেশের বাজারে নতুন ফিচারযুক্ত কলিং স্মার্টওয়াচ নিয়ে এসেছে গ্যাজেট বিপনণকারী প্রতিষ্ঠান মোশন ভিউ। গতকাল প্রতিষ্ঠানটি ভার্চুয়ালি স্মার্টওয়াচটি উন্মোচন করেছে। কিসিলেক্ট ব্র্যান্ডের কলিং স্মার্টওয়াচ কেএস প্রো কেনায় ১ বছরের বিক্রোত্তর সেবা বা ওয়ারেন্টি সুবিধা মিলবে। ১ বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া অন্য যেকোনো সমস্যা হলে তা বিনামূল্যে সারিয়ে কিংবা পরিবর্তন করে দেবে প্রতিষ্ঠানটি।

মেটাল স্লিম বডির চারকোণা আকৃতির ডিজাইনের স্মার্টওয়াচটিতে রয়েছে ২.০১ ইঞ্চির ৪০১*৫০২ পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে অলওয়েজ-অন-ডিসপ্লে (এওডি) ফিচার। রয়েছে ক্লাউড বেইজড ওয়াচফেস। এতে দুই শতাধিক কাস্টমাইজ ওয়াচফেস থাকায় নিজের ছবিও ডিসপ্লেতে দেওয়া যায়।

স্মার্টওয়াচটিতে রয়েছে ৩৩০এমএএইচ ব্যাটারি। ব্যাটারি ফুল চার্জ হতে ২ ঘণ্টার মতো সময় নেয়। আর একবার ফুল চার্জে সাধারণ ব্যবহারে চার থেকে ৭ দিন, খুব বেশি ব্যবহারে আড়াই থেকে সাড়ে চার দিনের ব্যাকআপ মিলবে। তবে ব্যাটারি সেভার মোডে এটি ব্যাকআপ দেবে ১০ দিন পর্যন্ত।

কিসিলেক্ট কেএস প্রো স্মার্টওয়াচটির বিশেষত্ব হলো, স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে যুক্ত থাকা অবস্থায় এটি থেকে সরাসরি কল করা যাবে, কিংবা ফোনে আসা কল রিসিভ করেও কথা বলা যাবে। এজন্য ঘড়িটিতে যুক্ত আছে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন। এ ছাড়া এটিতে রয়েছে বিল্ট-ইন মিউজিক প্লেয়ার ফিচার। যেকোনো ধরনের ল্যাগ ছাড়াই কল করার জন্য ওয়াচটিতে দেয়া হয়েছে ব্লুটুথ ৫.২ সংস্করণ।

ফিটনেসের দিকে নজর দিয়ে কিসিলেক্ট কলিং স্মার্টওয়াচটিতে রয়েছে ১০০টির বেশি স্পোর্টস মোড। এতে অস্বাভাবিক হার্টরেট শনাক্ত করতে পারে। পাশপাশি ঘুমের মান, অক্সিজেনের পরিমাণ, শ্বাসপ্রশ্বাস এবং ট্রেস মনিটর করতে পারে সহজেই। স্মার্ট ওয়াচটিতে আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেসিস্ট্যান্স থাকায় এটি হাতে থাকা অবস্থায় সাঁতার কাটা যাবে।

এ ছাড়াও কিসিলেক্ট কলিং স্মার্টওয়াচটিতে রয়েছে রানিং, সাইক্লিং, স্কিপিং, ব্যাডমিন্টল, টেবিল টেনিস, টেনিসসহ ওয়েদার, পাসওয়ার্ড প্রটেকশন, এইচডি অডিও, মেসেজ পুশ, স্লিপ মনিটরসহ আরও অসংখ্য নতুন সব ফিচার।  

দেশে কিসিলেক্টের একমাত্র পরিবেশক মোশন ভিউয়ের সকল আউটলেট, অনুমোদিত রিটেইল পয়েন্টে ও অনলাইনে স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচটির দাম ৭১২০ টাকা।

দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিপণন চালু আছে। নিজস্ব ৪৫টি ব্র্যান্ড আউটলেট, ২ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যায়। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট, যেমন- স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, স্মার্ট টিভি, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি