শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

গ্লোব সিকিউরিটিসে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ত্রি-পক্ষীয় চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ব্রোকারেজ ফার্মের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) জন্য গ্লোব  সিকিউরিটিজ লিমিটেড, ত্রিমাত্রা ডিজিটাল লিমিটেড এবং চেল্লা সফট প্রাইভেট লিমিটেড (ইন্ডিয়া) এর সঙ্গে ৬ই জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ হতে চুক্তিতে স্বাক্ষর করেন গ্লোব সিকিউরিটিজের সম্মানিত চেয়ারম্যান আজিজুর রহমান এবং ত্রিমাত্রা ডিজিটাল লিমিটেড এর সম্মানিত  চেয়ারম্যান শাকাওয়াত হোসেন মামুন। চেল্লা সফট এর  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ব্যবসা উন্নয়ন এবং কৌশলগত অ্যাকাউন্টস, সুব্বু রাজাগোপাল ভারচুয়ালি উপস্থিত ছিলেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্লোব সিকিউরিটিজের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন কোম্পানিটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ফজলে সাদী, চিফ অপারেটিং অফিসার শরিফুল ইসলাম শামীম, সিনিওর ম্যানেজার আলম শেখ এবং ত্রিমাত্রা ডিজিটাল লিমিটেডের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ রাফিয়া তাহসিন ও সিইও মশিউর রহমান।

গ্লোব সিকিউরিটিজের সম্মানিত চেয়ারম্যান বলেন চেল্লাসফট এর অ্যাক্টিভ-ট্রেডার  ‘অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) প্ল্যাটফর্ম’ বিনিয়োগকারীদের একটি শক্তিশালী এবং আধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদান করবে এবং আমাদের বিনিয়োগকারীদের এই  ওএমএস এর ব্যবহার করে আরও দক্ষতার সাথে বাণিজ্য সম্পাদন করতে সক্ষম করবে।

ডিএসই এর সাথে চেল্লাসফটের সংযোগ হলে আমাদের বিনিয়োগকারীরা ঘরে বসে তাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে নিজের ট্রেড নিজে করতে পারবে।

তাই বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে বিশ্বের এগারোটি দেশে অপারেশনের অভিজ্ঞতা সম্পন্ন ইন্ডিয়া ভিত্তিক আন্তর্জাতিক মানের সফটওয়ার কোম্পানি “চেল্লা সফট” এবং তাদের বাংলাদেশী পার্টনার আন্তর্জাতিকমানের সফ্টওয়ার সল্যুশন কোম্পানি “ত্রিমাত্রা ডিজিটাল লিমিটেড” এর সঙ্গে আমরা চুক্তি স্মারক স্বাক্ষর করেছি।

ত্রিমাত্রা ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান শাকাওয়াত হোসেন মামুন বলেন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে এর সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস এবং ট্রেক হোল্ডারদের সফটওয়ার এবং সাইবার সিকিউরিটির উন্নত সেবা প্রদানে তাঁরা বদ্ধ পরিকর।   

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি