শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
33.3 C
Dhaka

এসএমই উদ্যোক্তাদের ডিজিটাল ট্রান্সফর্মেশনে উইমেন ইন ডিজিটালের জেলা ভিত্তিক উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : উইমিন ইন ডিজিটাল লক্ষ্মীপুর জেলায় তাদের উদ্যোক্তাদের নিয়ে একটি ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেন এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল লক্ষীপুরের নারী ব্যবসায়ীদের কিভাবে প্রযুক্তির মাধ্যমে সহযোগিতা করা যায় এবং লক্ষীপুর এর উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স,ব্যাংক একাউন্ট, সাইবার নিরাপত্তা সহযোগিতাসহ এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রজেক্ট এর আওতায় নিয়ে আসা যায়l

উইমেন ইন ডিজিটাল এর প্রতিষ্ঠাতা আছিয়া নীলা অনুষ্ঠানের শুরুতে বলেন আমরা দীর্ঘ ১০ বছর ধরে কাজ করছি কিন্তু লক্ষ্মীপুর জেলাতেই আমাদের কম ফোকাস দেওয়া হয়। কিন্তু একবার যেহেতু শুরু করেছি এখন থেকে সব সময়ই লক্ষ্মীপুরের মেয়েদের পাশে থাকবো, বিভিন্ন রকম উদ্যোক্তা প্ৰশিক্ষণ, ফ্রীলান্সার প্ৰশিক্ষণ সহ সরকারি ফান্ড এবং অন্যান সুবিধা পেতে আমাদের লক্ষ্মীপুর এর মেয়েদের সহযোগিতা করবো।

এখানে উল্লেখ্য উইমেন ইন ডিজিটাল এর মাধ্যমে লক্ষ্মীপুর জেলা থেকে ১৩ জন নারী উদ্যোক্তা আইসিটি মন্ত্রণালয়ের স্মার্ট নারী উদ্যোক্তা ফান্ড পান ২০ই জুন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া তিনি তার বক্তব্যে উল্লেখ করেন তিনি তার পৌরসভা থেকে উইমেন ইন ডিজিটালের নারী উদ্যোক্তাদের সকল রকমের সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন তিনি সকল নারীর উদ্যোক্তাদের সাধুবাদ জানান এবং সহযোগিতা করার আহ্বান দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন উইমেন ইন ডিজিটার বিগত ১০ বছর ধরে সমগ্র বাংলাদেশে নারীদের টেকনোলজির মাধ্যমে ক্ষমতায়নের জন্য নানাভাবে কাজ করে আসছে। কুড়িগ্রামের মত জায়গায় ২০০ ও বেশি ল্যাপটপ বিনামূল্যে প্রদান করা হয়। তিনি আশা ব্যক্ত করেন লক্ষীপুর জেলাতেও এ ধরনের কাজ চলবে সামনে এবং নারী উদ্যোক্তাদের সর্ব রকমের সহযোগিতা প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে উইমেন ইন ডিজিটাল এর পক্ষ থেকে লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে নুপুর, পুষ্প এবং মিতু উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি