শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
31.4 C
Dhaka

ভিভো ওয়াই৩৬: চার্জ নিয়ে দুশ্চিন্তার অবসান

টেকভিশন২৪ ডেস্ক:বজ্রপাত হচ্ছে ঘনঘন। চার্জ নেই স্মার্টফোনে। কিন্তু বজ্রপাতের সময়ে চার্জ? যদি নষ্ট হয়ে যায় স্মার্টফোন!  আবার কম ভোল্টেজে চার্জে দিয়ে ব্যাটারি নষ্ট হবার ভয় তো আছেই। স্মার্টফোনের চার্জিং নিয়ে এমন দুশ্চিন্তার শেষ নেই।

নিরাপদ চার্জিং ব্যবস্থাসহ ভিভো ওয়াই৩৬ এনেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। শুরু হয়েছে প্রি-বুকিং। যা চলবে ১৯ জুন পর্যন্ত।

ভিভো ওয়াই৩৬ এর পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৪ ওয়াটের টাইপ-সি পোর্ট ও এ্যাডাপ্টার এবং উন্নত মানের চার্জিং চিপ নিশ্চিত করবে দ্রুত ও নিরাপদ চার্জিং। এমনকি ব্যাটারি আয়ু বাড়াবে ২৫ শতাংশ।

আকর্ষণীয় ভাইব্রেন্ট গোল্ড এবং মেটিওর ব্ল্যাক রঙে মিলবে ভিভো ওয়াই৩৬। ব্যাক সাইডে দৃষ্টিনন্দন রঙের  স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে গোল্ডেন রিপল প্রসেস। রয়েছে ফ্লোরাইড এজি গ্লাস প্রযুক্তি। তাই স্মার্টফোনটি হাতে নিয়ে যেমন পাওয়া যাবে প্রিমিয়াম ক্রিস্টাল লুক। পাশাপাশি দেবে দারুণ গ্রিপ। আকর্ষণীয় দৃষ্টিনন্দন লুক অন্যদের সাথে ভিভো ওয়াই৩৬ পার্থক্যটা তুলে ধরবে সহজেই।

৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডচ ডিসপ্লেতে ভিডিও দেখা কিংবা স্ক্রলিং করার অভিজ্ঞতায় যুক্ত হবে নতুন মাত্রা। দুর্দান্ত ডিসপ্লের রিফ্রেশ রেট পাওয়া যাবে ৯০ হার্জ যা কাজ করবে যথেষ্ট দ্রুত ও নির্ভুলভাবে। 

ভিভো ওয়াই৩৬ এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়ে ফানটাচ ওএস ১৩। পাশাপাশি রয়েছে ৮ জিবি র‍্যাম, আরো অতিরিক্ত ৮জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজ। ভালো প্রসেসর এবং সুবিশাল স্টোরেজের মেলবন্ধন এই স্মার্টফোনের মান নিশ্চিত করেবে শতভাগ। তাই এক ট্যাপেই যেমন যেকোনো অ্যাপ ওপেন করা যাবে, তেমনি সংরক্ষণ করা যাবে সকল অ্যাপ ডেটা। এমনকি একসাথে ২৭ টি অ্যাপ রাখা যাবে ব্যাকগ্রাউন্ডে। অ্যাপ পরিবর্তনেও অপেক্ষার অবসান হবে ব্যবহারকারীর।

ডাবল এক্সপোজার মোডসহ ভিভো ওয়াই৩৬তে আছে ৫০ এমপি রিয়ার ক্যামেরা, ২ এমপি বোকেহ এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ডাবল এক্সপোজার মোড ব্যবহার করে দুটো ছবিকে একসাথে দারুণভাবে কম্পোজ করা সম্ভব। এমন ধরণের ফটো এডিট সামাজিক মাধ্যমে নজর কাড়বে বেশ।    

ফ্ল্যাট ফ্রেমের ট্রেন্ডি, স্মুথ এবং আকর্ষণীয় ডিজাইনের ভিভো ওয়াই৩৬ এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২৬,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি