শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
29 C
Dhaka

এখন ২০ বছরের ওয়ারেন্টি দিচ্ছে স্যামসাং

spot_img
এখন ক্রেতারা উদ্ভাবনী পণ্য কেনার ক্ষেত্রে থাকবে আরো নির্ভার

টেকভিশন২৪ ডেস্ক: রেফ্রিজারেটরের ডিজিটাল ইনভার্টার কম্প্রেসারে ২০ বছরের ওয়্যারেন্টি সুবিধা নিয়ে এসেছে স্যামসাং।  এর আগে এই ওয়ারেন্টির মেয়াদ ছিলো ১০ বছর; যা এখন বাড়িয়ে ২০ বছর করা হয়েছে।

একইসঙ্গে কোন ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে স্যামসাং বিনামূল্যে সার্ভিসিং (সেবা) ও  পার্টসগুলো রিপ্লেসমেন্ট  (পরিবর্তন) সুবিধা দিবে।

স্যামসাংয়ের নতুন এ উদ্যোগটির প্রাথমিক উদ্দেশ্য হলো স্যামসাংয়ের পণ্যগুলোর প্রতি ক্রেতাদের আস্থাকে আরো জোরদার করা। ২০ বছরের ওয়্যারেন্টি সুবিধা থাকায় এ পণ্যগুলো  কেনার সময় ক্রেতারা থাকবে আরো  নির্ভার।

কুল প্যাক প্রযুক্তি, অল-রাউন্ড কুলিং এবং মাল্টি-ফ্লো এয়ারসার্কুলেশনের মতো উদ্ভাবনী প্রযুক্তি বৈশিষ্ট্য সহ স্যামসাং রেফ্রিজারেটর বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় উদ্ভাবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কোম্পানিটি তার নতুন বিস্পোক মডেলগুলোতে এআই প্রযুক্তি যুক্ত করেছে, যা গ্রাহকদের ডিভাইস এর  উপর নিয়ন্ত্রণ বাড়াতে সক্ষম। এই বর্ধিত ওয়ারেন্টি স্যামসাং এর ডিভাইসগুলোর দক্ষতা রয়েছে তা আরও নিশ্চিত করে।

এ নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং সবসময়ই সম্ভাবনাময় নতুন কিছু করার ক্ষেত্রে নিজেদের সচেষ্ট রাখে এবং উন্নত সেবা প্রদানে যে অঙ্গীকার রয়েছে তা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। স্যামসাং রেফ্রিজারেটর আর ওয়াশিং মেশিন ইতোমধ্যেই কার্যকারিতা ও স্থায়িত্বের দিক থেকে ভোক্তাদের মধ্যে সুনাম অর্জন করেছে। ক্রেতাদের জন্য আমাদের নিরলস উদ্ভাবনী সেবা প্রদানের ধারাবাহিকতায় ২০ বছরের ওয়্যারেন্টি সুবিধা ক্রেতাদের সেবাদানের ক্ষেত্রে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে। ক্রেতাদের পণ্য সামগ্রী ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা আমাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবো বলে আমরা প্রত্যাশী।” 

এমন উদ্ভাবনী পন্যগুলোতে দীর্ঘ ওয়ারেন্টির পাশাপাশি পাওয়া যাবে আসন্ন ঈদ-উল-আজহার দূর্দান্ত সব অফারে। গ্রাহকরা খাবারের স্টোরেজ বক্স এবং পানির বোতল সম্বলিত একটি উপহার বক্স পাবেন, সাথে নির্বাচিত মডেলগুলিতে ২৩,000 টাকা পর্যন্ত আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি