বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

প্রোগ্রামিং, ম্যাথ এবং রোবটিক্সের মজার মজার আয়োজন দিয়ে স্ক্রাচ ডে উদযাপিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক:  শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং,ম্যাথ এবং রোবটিক্সে উৎসাহিত করতে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে স্ক্রাচ ডে উদযাপন করা হলো। গতকাল রাজধানীর ধানমন্ডিতে গ্রিন সিটি সেন্টারে অনুষ্ঠিত হলো স্ক্র্যাচ ডে সেলিব্রেশন ২০২৩। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), জাদুপিসি ও স্ক্র্যাচ বাংলাদেশের যৌথ আয়োজনে এই দিবসটি পালন করা হয়।

এ আয়োজনে কয়েকটা জাদু-পিসি দিয়ে উপস্থিত সবাই উন্মুক্তভাবে স্ক্র্যাচ প্রোগ্রামিং করার পাশাপাশি স্ক্র্যাচ গেম খেলায় অংশ নেয়। এছাড়া কিছু রোবট প্রদর্শনীর পাশাপাশি রোবরেস করার সুযোগ ছিল। উপস্থিত সবাই রোবরেসে অংশ নেয়ার সাথে সাথে জেআরসি বোর্ডও দেখেছে। এছাড়া গণিত নিয়ে কিছু মজার মজার খেলা ও ধাধায় অংশ নিয়েছে উপস্থিত সবাই। ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত বিনতে আলম স্ক্র্যাচ গেম খেলা খুবই উপভোগ করেছে বলে জানায়। স্ক্র্যাচ প্রোগ্রামিং করার চমৎকার এই আয়োজন করে জাদু পিসি। জাদু পিসি মূলত বাংলাদেশের শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে।

এ সময় স্ক্র্যাচ এক্সপেরিয়েন্স জোনের পাশাপাশি রোবট অলিম্পিয়াডের স্টলে সকার রোবট প্রদর্শিত হয় ও এক্সপেরিয়েন্স করার সুযোগ দেয়া হয় বাচ্চাদেরকে। পাশাপাশি উপস্থিত শিশু ও অভিভাবকদের রোবটিক্স শেখার বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে বিস্তারিত অবহিত করা হয়। উপস্থিত শিশুরা রোবট দেখার সাথে সাথে রোবরেসে অংশ নেয়। পাশাপাশি প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর নামের সংক্ষিপ্ত রূপে বাংলাদেশে তৈরিকৃত একটি ডেভেলপমেন্ট বোর্ড দেখার সুযোগ দেয়া হয় উপস্থিত বাচ্চাদের। ছোট-বড় সকল ধরনের রোবটিক্স প্রজেক্ট তৈরিতে সহায়তা করে ভবিষ্যত প্রজন্মকে আরও উন্নত টেকনোলজির দিকে এগিয়ে নিতে কাজ করছে এই জেআরসি বোর্ড। বাংলাদেশী এই বোর্ড ব্যবহার করে তৈরিকৃত রোবটও হাতে নিয়ে চালায় উপস্থিত বাচ্চারা।
এছাড়া কিভাবে সংখ্যাসহ একটি পিরামিড ধাঁধা সমাধান করা যায় কিংবা রুবিকস কিউব দিয়ে গণিত শেখা যায় – গণিত নিয়ে এমন আরো কিছু মজার মজার খেলা ও ধাধার অঙ্ক দেখানো হয় উপস্থিত শিক্ষার্থীদেরকে। সারাটা বিকেল জুড়ে খুদে শিক্ষার্থীদের নিয়ে এমন কিছু মজার মজার আয়োজন করার মধ্য দিয়ে স্ক্রাচ ডে উদযাপন করা হয়। উপস্থিত শিশু ও অভিভাবকদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

এই দিনকে কেন্দ্র করে বিডিওএসএন, জাদুপিসি ও স্ক্র্যাচ বাংলাদেশ যৌথভাবে এই স্ক্র্যাচ ডে সেলিব্রেশন ২০২৩ এর আয়োজন করে। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, বাংলার ম্যাথ, জেআরসি বোর্ড, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড -বাংলাদেশ এবং ম্যাসল্যাব।

উল্লেখ করা যায়, স্ক্র্যাচ ডে হল বিশ্বব্যাপী উদযাপিত এমন একটা দিন, যেদিন বিনামূল্যে সৃজনশীল কোডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে বাচ্চারা অনলাইনে স্ক্র্যাচের মাধ্যমে প্রোগ্রামিং শিক্ষা লাভ করে। এবং শুধুমাত্র গত বছরে, ২০০ মিলিয়নেরও বেশি শিশুর প্রোগ্রামিং এর হাতেখড়ি হয়েছে এই স্ক্র্যাচের মাধ্যমে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি