রবিবার, আগস্ট ৩০, ২০২৬
28 C
Dhaka

বিমানবন্দরে যাত্রীদের জন্য ”HSIA ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস” মোবাইল অ্যাপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর যাত্রীদের সহযোগিতার উদ্দেশ্যে গত ১০ মে উদ্বোধন করা হয়েছে ”HSIA ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস” মোবাইল অ্যাপ। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি ও এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এই অ্যাপটি আইসিটি বিভাগের মোবাইল গেম ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যৌথভাবে তৈরী করে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান প্রাইম টেক সলিউশনস লিমিটেড, স্পিনঅফ স্টুডিও এবং ইনোভেজিয়ন টেকনোলজিস।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমন এর সভাপতিত্বে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন।

অ্যাপটি ব্যবহারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও আগমনী দেশী/বিদেশী সকল যাত্রী এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমানবন্দরে নিযুক্ত বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ পুলিশ, সিভিল এভিয়েশন, এভিয়েশন সিকিউরিটি) থেকে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা পাবে। এটি ব্যবহারে প্রবাসী বাংলাদেশী কর্মী বিমানবন্দরে করণীয় সকল পদক্ষেপ এর সুনির্দিষ্ট নির্দেশনা পেয়ে প্রতিটি পদক্ষেপ বুঝে কারও সহযোগিতা ছাড়াই নিজে সম্পন্ন করতে পারবে। মোবাইল এপ্লিকেশনটিতে ব্যবহার করা হয়েছে (১) অগমেন্টেড রিয়ালিটি এর ইনডো লোকেশন সার্ভিস যা ব্যবহার করে বিমানবন্দরের ভিতরে পরবর্তীতে কোন দিক দিয়ে কোথায় পৌঁছাতে হবে তার দৃশ্যমান নির্দেশনা পাওয়া যাবে; (২) ভয়েস সুবিধা ব্যবহার করে বাংলা ও ইংরেজিতে সুনির্দিষ্ট তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে।

অ্যাপটিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর যাবতীয় তথ্য বাংলা ও ইংরেজিতে উপস্থাপন করা হয়েছে যেমন: হালনাগাদ ফ্লাইট এর তথ্য, এয়ারলাইন্স সমূহের নাম ও যোগাযোগ, বহনের জন্য নিষিদ্ধ জিনিসপত্রের তালিকা, শুল্ক কর এর তালিকা, লাগেজ এর নিয়ম, ইমিগ্রেশন বিধিমালা, গন্তব্য এয়ারপোর্টের বিধিমালা, স্বাস্থ্য বিধি, প্রবাসী কল্যাণ নির্দেশিকা ও সুবিধার তথ্য, বেল্ট এ লাগেজ না পেলে করণীয়, এয়ারপোর্টে অবস্থানকালীন সুবিধাদি যেমন খাবার, নামাজের স্থান, কেনাকাটা, ওয়াশ রুম, লাউঞ্জ, মুদ্রা বিনিময়, ট্যাক্সি, বিমানবন্দরের ম্যাপ ইত্যাদি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি