শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
27.3 C
Dhaka

টুইটারের সিইও পদ ছাড়ছেন মাস্ক, নতুন মুখ কে?

টেকভিশন২৪ ডেস্ক: অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। জানিয়েছেন, টুইটারের নতুন নেতা পেয়ে গেছেন তিনি। নতুন সিইও ছয় সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক টুইটে নিজের প্রধান নির্বাহী পদ ছাড়ার বিষয়টি উল্লেখ করে ইলন মাস্ক বলেছেন, ‘এখন থেকে আমার ভূমিকা হবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সিটিও তথা প্রধান প্রযুক্তি কর্মকর্তার। পাশাপাশি বিভিন্ন পণ্য, সফটওয়্যার এবং সিস্টেম অপারেশন দেখভালও করব আমি।’

 এর আগে, গত বছরের ডিসেম্বরে টুইটারের মালিক ইলন মাস্ক এক টুইটে বলেছিলেন, ‘যত দ্রুত আমি সিইও’র (টুইটারের) দায়িত্ব নেয়ার মতো বোকা কাউকে খুঁজে পাব তত দ্রুত আমি এই পদ থেকে চলে যাব।’ অবশেষে মাস্ক তার কাঙ্ক্ষিত নেতাকে খুঁজে পেয়েছেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে ওয়ালস্ট্রিট জার্নালের বরাত দিয়ে বলা হয়েছে, গণমাধ্যম প্রতিষ্ঠান এনবিসি ইউনিভার্সালের প্রধান নির্বাহী লিন্ডা জাকারিনোই টুইটারের পরবর্তী সিইও হতে যাচ্ছেন। তবে এই বিষয়ে ব্লুমবার্গের তরফ থেকে লিন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

লিন্ডা জাকারিনো টার্নার ব্রডকাস্টিং করপোরেশনে প্রায় দুই দশক কাজ করার পর ২০১১ সালে এনবিসি ইউনিভার্সালে যোগ দেন। এনবিসি ইউনিভার্সালে তিনি প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন সমর্থন করে এমন সরাসরি স্ট্রিমিং পরিষেবা ‘পিকক’ চালু করতে এবং সুপার বৌল এবং অলিম্পিক গেমসের মতো সরাসরি অনুষ্ঠানগুলোর সম্প্রচার তদারকি করতেন। পাশাপাশি তিনি স্ন্যাপচ্যাট, ইউটিউব এবং টুইটারসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানেও কাজ করেছেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি