বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
27 C
Dhaka

ট্রেনের টিকেট কাটার নতুন মোবাইল অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: আজ উন্মোচিত হলো বাংলাদেশ রেলওয়ের নতুন মোবাইল অ্যাপ “রেল সেবা”। এই অ্যাপ তৈরি ও ব্যবস্থাপনার কাজ করেছে বাংলাদেশ রেলওয়ের টিকেটিং পার্টনার সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। এখন থেকে রেল যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ই-টিকেট ওয়েবসাইট [eticket.railway.gov.bd] এর পাশাপাশি “রেল সেবা” অ্যাপ ব্যবহার করে ট্রেন টিকেট কাটতে পারবেন। “রেল সেবা” অ্যাপটি উদ্বোধন করেন জনাব মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়।

নতুন “রেল সেবা” অ্যাপটি বর্তমানে গুগল প্লে-তে পাওয়া যাচ্ছে। টিকেট কাটার জন্য যাত্রীদের অ্যাপটি ডাউনলোড করে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন নম্বর ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে কোন যাত্রী যদি ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেট ওয়েবসাইটে রেজিস্টার করে থাকেন তাহলে তাকে আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হবে না। শুধুমাত্র মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হবে।

“রেল সেবা” অ্যাপ ব্যবহার করে টিকেট কাটার জন্য যাত্রীকে তার পছন্দনুযায়ী যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন, পছন্দনুযায়ী ট্রেনের ক্লাস ও যাত্রার তারিখ সিলেক্ট করতে হবে। একই সাথে ‘ট্রেন ডিটেইলস’ থেকে সহজেই ট্রেনের বিস্তারিত তথ্য দেখতে পারবে। তারপর এভাইলেবল ট্রেন থেকে পছন্দমতো বগি এবং সিট সিলেক্ট করে অনলাইন পেমেন্টের (ডেবিট/ ক্রেডিট কার্ড অথবা এমএফএস) মাধ্যমে টিকেট কেটে ফেলতে পারবেন। এরই মাধ্যমে ই-টিকেট যাত্রীর রেজিস্টারকৃত ইমেইলে সেন্ড হয়ে যাবে। একই সাথে যাত্রী ই-টিকেট অ্যাপ থেকে নিজের সুবিধামতো ডাউনলোড করে নিতে পারবে।

যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে “রেল সেবা” অ্যাপের ন্যাভিগেশন বারে সংযুক্ত করা হয়েছে নানান ফিচার। ‘ভ্যারিফাই টিকেট’ ট্যাব থেকে সহজেই টিকেট ভ্যারিফাই করার সুবিধা রয়েছে। এছাড়াও ‘মাই টিকেটস’ এর মাধ্যমে ৭ দিন পর্যন্ত পুরাতন ও আসন্ন ট্রিপ ডিটেইলস দেখা যাবে। যাত্রীরা প্রয়োজনে ‘মাই অ্যাকাউন্টস’ ট্যাবের মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় নিজের দেয়া তথ্য, পাসওয়ার্ড আপডেট করে নিতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি যমুনা কনফারেন্স হল, রেল ভবনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ড. মোঃ হুমায়ুন কবীর, সচিব, রেলপথ মন্ত্রণালয় এবং জনাব ধীরেন্দ্র নাথ মজুমদার, মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি