বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
26.5 C
Dhaka

১ টেরাবাইট স্টোরেজের নতুন ফোন আনল শাওমি

টেকভিশন২৪ ডেস্ক: শাওমি ফ্ল্যাগশিপ সেগমেন্টে সম্প্রতি নতুন একটি স্মার্টফোন চালু করেছে। ১৬ গিগাবাইট (জিবি) র‍্যাম এবং ১ টেরাবাইট (টিবি) স্টোরেজ সুবিধার ডিভাইসটি ‘শাওমি ১৩ আল্ট্রা’ নামে বাজারে এসেছে। চীনা বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারিত হয়েছে ৭ হাজার ২৯৯ ইউয়ান বা প্রায় ১ হাজার ৫৯ ডলার। শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনটিতে একটি ৬ দশমিক ৭৩ ইঞ্চির ১২০ হার্টজ কিউএইচডি এ অ্যামুলেড ডিসপ্লে রয়েছে।

এ ধরনের ডিসপ্লে ১৪৪০ পিক্সেল স্ক্রিন রেজল্যুশন ও সর্বাধিক ২৬০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা সরবরাহ করে। ডিভাইসটিতে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ২’ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা হিসেবে ডিভাইসটির পেছনে একটি লাইকা ভ্যারিয়ো-সামমাইক্রোন লেন্স আছে। স্মার্টফোনটিতে ১ ইঞ্চি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ১২২ ডিগ্রি এফওভিসহ একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫৮ এফ/১.৮ আল্ট্রাওয়াইড সেন্সর আছে।

পাশাপাশি এক জোড়া ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫৮ টেলিফটো লেন্সও সংযুক্ত করা হয়েছে। সামনের দিকে, সেলফি তোলা ও ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ও শাওমির নিজস্ব এমআইইউআই ১৪ কাস্টমাইজড ইউজার ইন্টারফেস রয়েছে। এছাড়া ব্যবহার করা হয়েছে ৫ হাজার মেগাঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের দ্রুত চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি