শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

শিশুদের ঝুঁকিতে ফেলেছে মেটা

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে এবার কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। সরকারি এই প্রতিষ্ঠান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, শিশুদের তথ্য ব্যবহার করে অর্থ উপার্জনের পথ থেকে মেটার সরে আসা উচিত।

মেটার বিরুদ্ধে মূল অভিযোগটি উঠেছে ফেসবুককে কেন্দ্র করে। এফটিসি বলছে, প্রতিষ্ঠানটির বেপরোয়া পদক্ষেপ তরুণদের ঝুঁকির মুখে ফেলছে। এই ব্যর্থতার জন্য ফেসবুককে জবাব দিতে হবে। শিশুদের সুরক্ষার ক্ষেত্রে যে নীতিমালা, তা বাস্তবায়িত হচ্ছে না বলে মনে করে এফটিসি।

তবে সরকারি এই সংস্থার অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এফটিসির এমন পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সরকারি এই সংস্থা তাদের ক্ষমতার বাইরে গিয়ে খবরদারি করছে বলেও মন্তব্য করছে মেটা।

তবে এফটিসি বলছে, তারা এই মন্তব্য করছে স্বাধীন তদন্তের ওপর ভিত্তি করে। এই তদন্তে পাওয়া গেছে, ফেসবুকের যে ব্যক্তিগত গোপনীয়তা রয়েছে, তাতে দুর্বলতা ও ফাঁক রয়েছে। এ কারণে ঝুঁকি তৈরি হয়েছে।

কারণ, ১৩ বছরের নিচের শিশুরা এখন অভিভাবকের অনুমতি ছাড়া এই প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারছে।
এ ছাড়া মেটার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ এনেছে ফেডারেল ট্রেড কমিশন। সংস্থাটি বলছে, শর্ত সাপেক্ষে তৃতীয় পক্ষের অ্যাপের হাতেও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তুলে দিচ্ছে মেটা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি