শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

২০২৩ সালের প্রথম প্রান্তিকে নেটওয়ার্কের গতি ও উদ্ভাবনী ডিজিটাল সেবা দিয়ে উচ্চ প্রবৃদ্ধিতে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলালিংক ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ভালো ফলাফল নিয়ে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। আজ বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রকাশিত ২০২৩ সালের প্রথম প্রান্তিকের ফলাফল অনুযায়ী এই প্রান্তিকে বাংলালিংক-এর আয় আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১৭.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬২ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। বাংলালিংক নেটওয়ার্কের সেরা গতি, সম্প্রসারিত কাভারেজ ও উদ্ভাবনী ডিজিটাল সেবা এই অর্জনে ভূমিকা রেখেছে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা প্রতিনিয়ত সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা পাচ্ছেন।

ভিয়ন-এর পুরস্কারপ্রাপ্ত ডিজিটাল অপারেটর ১৪৪০ মডেল অনুসারে বাংলালিংকও ডিজিটাল অপারেটরভিত্তিক কৌশল গ্রহণ করে, যা দেশে উদ্ভাবনী ডিজিটাল সেবা ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রেখেছে। বাংলাদেশের প্রথম ইউজার জেনারেটেড কনটেন্ট প্ল্যাটফর্ম টফি-এর প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আগ্রহ বিষয়টি প্রতিফলিত করে। এই বছরের প্রথম প্রান্তিকে টফি প্রতি মাসে ব্যবহার করেছেন ১ কোটি ১৭ লক্ষ সক্রিয় ব্যবহারকারী। দৈনিক গড়ে ২০ লক্ষ ব্যবহারকারী টফি সক্রিয়ভাবে ব্যবহার করেছেন। এছাড়া বাংলালিংক-এর সেলফ সার্ভিস সুপার অ্যাপ মাইবিএল মাস প্রতি ৬২ লক্ষ সক্রিয় ব্যবহারকারী নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। অ্যাপটি গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিনোদনের ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে কাজ করছে।

২০২৩-এর প্রথম প্রান্তিকে সেবা থেকে বাংলালিংক-এর আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে, যার ফলে টানা চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটি দুই অঙ্কের প্রবৃদ্ধি ধরে রেখেছে। প্রান্তিকের হিসাবে ডেটা থেকে বাংলালিংক-এর আয়ও বেড়েছে ৩৫ শতাংশ। এছাড়া প্রতিষ্ঠানটি ৪ কোটি গ্রাহকের মাইলফলকও অর্জন করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক এই বছরের মার্চে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মাসিক, প্রান্তিক ও বাৎসরিক হিসাব অনুসারে বাংলালিংক দেশের অপারেটরদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গ্রাহক পেয়েছে। প্রবৃদ্ধির এই ধারা নেটওয়ার্ক সম্প্রসারণ ও উদ্ভাবনী ডিজিটাল সেবার মাধ্যমে বাংলালিংক-এর সারা দেশে বিস্তৃত একটি অপারেটরে পরিণত হওয়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। বাংলালিংক শেষ তিন বছরে টানা ষষ্ঠবারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™-ও অর্জন করেছে।
বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন,”ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অব্যাহত রেখে এই বছরটি খুব ভালোভাবে শুরু করেছে। ধারাবাহিক এই সাফল্যের পিছনে অন্যতম ভূমিকা রেখেছে আমাদের ডিজিটাল অপারেটরভিত্তিক কৌশল, যেটির লক্ষ্য হলো উদ্ভাবনী ডিজিটাল সেবা নিয়ে আসার মাধ্যমে একটি নতুন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা। সারা দেশে বিস্তৃত একটি অপারেটরে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টাও এই সাফল্য ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আমাদের বিস্তৃত ফোরজি নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল সেবার কারণে দেশের সব প্রান্তের কোটি কোটি গ্রাহক এখন বাংলালিংক-কে তাদের পছন্দের অপারেটর হিসেবে বেছে নিচ্ছেন।”

বাংলালিংক এর ডিজিটাল লক্ষ্যমাত্রার অংশ হিসেবে দেশব্যাপী ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করে সর্বোচ্চ গতির নেটওয়ার্কের অবস্থান ধরে রাখতে চায়। দেশের প্রযুক্তিগত বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

২০২৩ সালের প্রথম প্রান্তিকের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.veon.com/media/media-releases/2023/veon-publishes-1q23-trading-update/

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি