শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
32 C
Dhaka

মাস্টার ডিজাইনে চীনা বাজারে আসছে রিয়েলমি ১১ প্রো ফাইভজি সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি চীনা বাজারে নিয়ে আসছে এর নতুন ১১ প্রো ফাইভজি সিরিজ। সম্প্রতি ব্র্যান্ডটি এই সিরিজের অফিসিয়াল লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। রিয়েলমি ১১ প্রো+ ফাইভজি ও রিয়েলমি ১১ প্রো ফাইভজি এই দু’টি ভ্যারিয়েন্টে আগামী ১০ মে চীনা বাজারে উন্মেচিত হবে এই সিরিজের ফোন।

রিয়েলমি ডিজাইন স্টুডিও এবং গুচি’র প্রাক্তন প্রিন্টস ডিজাইনার ম্যাটিও মেনোটো যৌথভাবে তৈরি করেছে আকর্ষণীয় নতুন মাস্টার ডিজাইন। এই ডিজাইনের ব্যাকে আছে লাইচি লেদার এবং ক্যামেরা মডিউলের চারপাশে আছে লেইসের মতো স্ট্রিপ, যা সরাসরি স্মার্টফোনের নীচের দিক পর্যন্ত বর্ধিত। মিলান শহরের অপরূপ সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোনের রঙ ডিজাইন করা হয়েছে। সূর্য উদয়ের সময় মিলানের বিভিন্ন স্থাপত্যের নান্দনিক সৌন্দর্য আরও বেড়ে যায়, সেই সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিয়ে এই ফোনে সানরাইজ বেইজ রঙ নিয়ে আসা হয়েছে। সাথে আছে আরও দু’টি আকর্ষণীয় রঙ – ওয়েসিস গ্রিন এবং অ্যাস্ট্রাল ব্ল্যাক।

রিয়েলমি ডিজাইন স্টুডিওর সাথে যৌথভাবে ম্যাটিও রিয়েলমি ১১ প্রো ফাইভজি’র টেক্সচার ও প্রিন্টস ডিজাইন করেছে এবং এই ফোনে বিলাসবহুল অনুষঙ্গে দেখা যায় এমন কারুকাজ সংযোজন করা হয়েছে। প্রিমিয়াম লিচি লেদার ব্যাক ছাড়াও, প্রিমিয়াম অনুভূতি নিশ্চিত করতে এই ফোন ডিজাইন করার সময় ব্যবহার করা হয়েছে থ্রিডি-কটিউর লেভেল সিম এবং এই খাতের প্রথম থ্রিডি ওভেন টেক্সচার টেকনিক।
রিয়েলমি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যে জানতে চোখ রাখুন সোশ্যাল মিডিয়ায়।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি