বুধবার, নভেম্বর ৪, ২০২৬
28.5 C
Dhaka

কানাডায় সাইমন ফ্রেসার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের নতুন কমিটি

টেকভিশন২৪ ডেস্ক: কানাডার সাইমন ফ্রেসার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অ্যালায়েন্স মূলত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি কমিউনিটি সংগঠন। সম্প্রতি সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে প্রেসিডেন্ট হয়েছেন অহি তানজিল আহসান। এছাড়া ভিপি ইন্টারনাল তাসফিয়া বিনতে তৌফিক, ভিপি এক্সটার্নাল মারজুক হায়দার চৌধুরী, ফাইন্যান্স নির্দেশক নওশীন নাওয়ার, সোশ্যাল মিডিয়া নির্দেশক ইউরি আফিয়া সরকার, ইভেন্ট ম্যানেজার মেহজাবিন খান আফসারা, টিম ম্যানেজার রাইসা জাহীন সামান্থা দায়িত্ব পেয়েছেন।

বহির্বিশ্বে পজিটিভ ্বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এ শিক্ষার্থীরা নানাভাবে যুক্ত আছেন, কীভাবে তাদের সংস্কৃতিকে সুন্দরভাবে প্রকাশ করা যায়।

ভিপি এক্সটার্নাল মারজুক হায়দার চৌধুরী মুঠোফোনে বলেন, ‘আমরা এটাই নিশ্চিত করতে চাই, বাংলাদেশি শিক্ষার্থীদের সব রকম সমস্যায় আমরা পাশে থাকবো। কানাডায় থাকলেও আমাদের হৃদয় বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। দেশের বাইরে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরা এবং সব প্রজন্মের কাছে, বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া অন্যতম দায়িত্ব বলে মনে করি।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য আছে, বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য সরবরাহ করা। উপযুক্ত প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ তৈরি করা। বিভিন্ন সামাজিক কর্মসূচি ও সেবা করা। বিভিন্ন কর্মকাণ্ডে সম্প্রদায় সম্পর্কে প্রচার করা। তার উন্নয়নে কাজ করতে থাকা।’

ভবিষ্যতে সংগঠনটির পরিচালনা কমিটি লাল-সবুজের পতাকার জয়গান গাইবে বিশ্বজুড়ে এ প্রত্যাশা তাদের। তারা চান, এখানকার স্কলারশিপ সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীরা জানুক। যে কোনো বিপদে পাশে থাকা এবং নিজেদের মাধ্যমে বিশ্বের নানা দেশের নানা শহরের বন্ধুদের কাছে বাংলাদেশের ভালো দিক তুলে ধরবে।

এসএফইউ বাংলাদেশ স্টুডেন্টস অ্যালায়েন্সের সদস্যরা বাংলাদেশের জনগণের উন্নয়ন ও উন্নতির জন্য অবদান রাখতে চান। তারা সমাজের উন্নয়নের জন্য কমিউনিটির মধ্যে সহযোগিতা এবং দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

সর্বশেষ

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি